ঢাকা বিকাল ৪:৫২, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার নবনিযুক্ত  বাসসের এমডিকে   সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন  ৩  জনকে  গ্রেফতার করেছে সিআইডি সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ণ 403 বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

গত এক যুগের মধ্যে এই প্রথম ‘সশস্ত্র বাহিনী দিবস’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধাানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেছেন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ও ড. আবদুল মঈন খানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তাঁর আসন গ্রহণের পর প্রধান উপদেষ্টা সেখানে আসেন এবং কুশল বিনিময় করেন।

এর আগে বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩ টার দিকে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল প্রায় পৌনে ৪ টার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাঁকে অভ্যর্থনা জানান।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেল চেয়ারপার্সনের একান্ত সচিবের বরাত দিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর-’২৪) গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি’র মোট ২৬ জন নেতাকে আমন্ত্রন জানায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ