ঢাকা রাত ১১:২৭, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব : ডিবিপ্রধান ‎ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল ফুলবাড়ীয়ার আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিদায় সংবর্ধনা  অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি  ‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত করতে হবে:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯

লাকী‘র বেদবাক্যে অন্ধ বিশ্বাসীরা সাংবাদিকদের বিতর্কিত করতে বড়ই উৎসাহী

সাঈদুর রহমান রিমন।। আপডেটঃ রবিবার, ৩০ জুন, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ 215 বার পড়া হয়েছে

ছাগল কাণ্ডে ধরাশায়ী, লুটেরা এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকীর দম্ভোক্তিকে আমরা চোখ বুজে ‘বেদবাক্য‘ বলেই মেনে নিয়েছি। কোনো যুক্তি, কারণ ছাড়া- বিনা প্রশ্নেই বিশ্বাস করে নিচ্ছি যে, দুর্নীতির বরপুত্র খ্যাত মতিউরের স্ত্রী হলেও তিনি কোনভাবেই মিথ্যা বলেন না, বলতে পারেন না। আমরা ধরেই নিয়েছি তার মতো পূত:পবিত্র নারীর দ্বারা প্রতারণা কিংবা বিন্দুমাত্র কুটকৌশল খাটানো কস্মিনকালেও সম্ভব নয়।

“বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে” কথাটি লায়লা লাকী যে মুহূর্তে বলেছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই তার প্রতি অন্ধ বিশ্বাস জন্মেছে এবং তা কোরআন-হাদিসের মতোই অন্তরে গ্রোথিত করে নিয়েছি। তার কথা প্রশ্নহীন সত্যবচন হিসেবে মনে করেছি বলেই আমরা ‘সুবিধাভোগী বড় সাংবাদিকদের তালিকা’র সন্ধানে ব্যস্ত হয়ে উঠেছি।

লুটেরা মতিউরের প্রথম স্ত্রী লাকী তাদের পাহাড়সম সম্পদ রক্ষার্থে, নিজেকে ও স্বামীকে বাঁচাতে সবরকম ফন্দিফিকির করবেন- এটাই তো সাভাবিক। দেশে এখন বড় কোনো অঘটনের ভয়াবহতায় যদি মতিউরের সব গল্প চাপা পড়াটা নিশ্চিত হয়- তাহলে সেই অঘটনটি ঘটাতে কোটি কোটি টাকা ঢালতেও একবিন্দু দ্বিধা করবেন না তারা। নিদেনপক্ষে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি, কিংবা সাংবাদিকতাকেই বিতর্কিত করা যায় তাহলে তো কথাই নেই। মুহূর্তেই সব ধরনের প্রচার-প্রচারণা থেকে রেহাই পেয়ে যাবেন লাকী-মতিউরের লুটেরা জুটি।

এই হালকা বুদ্ধির সহজ পরিকল্পনা মাথায় নিয়েই তারা সাংবাদিকদের বিভাজন-বিতর্কিত করার অপকৌশলে নামলেন কি না, এমন কিছু আমাদের সন্দেহমূলক ভাবনাতেও কিন্তু আসে না। আমাদের বদ্ধমূল ভাবনায় শুধু আসে লায়লা লাকীর (পরিকল্পিত ভাবে) প্রকাশ করা ‘টাকা দিয়ে সব থামানো‘র বিষয়টি। বড় সাংবাদিকদের বস্তায় বস্তায় টাকা দেয়ার বিষয়টি গুজব হলেও তা আমরা অন্ধভাবে বিশ্বাস করতে চাই। এ জন্য যুক্তি, প্রমাণ, পর্যবেক্ষণের প্রয়োজন বোধও করছি না, সত্য-মিথ্যা অনুসন্ধান করে দেখার এতটুকু আগ্রহও জাগে না মনে।

বলা হচ্ছে, ‘একজন সাংবাদিকের চাঁদপুরস্থ খামার বাড়ি বেড়ানোর উছিলায় বড় সাংবাদিকদের কিনে ফেলা হয়েছে।‘ এমন উড়ন্ত তথ্য পেশাদার সাংবাদিক হিসেবে বিশ্বাসও করে নিচ্ছি, সূত্রবিহীন অনুমান নির্ভর সে তথ্যকে পুজি বানিয়ে দেদারছে অপপ্রচারও চালিয়ে যাচ্ছি। আমাদের পেশাদারিত্বের সঙ্গেও কী বিষয়টি সঙ্গতিপূর্ণ?

অপেশাদারিত্বের এসব কাজ তো কথিত টিকটকার, ব্লগার, ইউটিউবারদের ভাইরাল ঘৃণ্যতা বলেই মনে করা হয়। এখন কী সে ভাইরাল ভুত সরাসরি পেশাদারদের কাধেও চেপে বসলো? সাংবাদিক হয়েও আমরা তাদেরকেই অনুকরণ, অনুসরণ করছি নাতো?

মতিউরের লুটপাটকৃত সম্পদের সবচেয়ে বেশি অংশের সুবিধাভোগী নারী লায়লা লাকীর সূত্রহীন, প্রমাণহীন নিছক বক্তব্যকে কেন্দ্র করেই সাংবাদিকদের বিতর্কিত করার কর্মকাণ্ডে আমরা যেন ঝাঁপিয়ে পড়েছি। ফেসবুকে টিকা-টিপ্পনী, রম্য, কার্টুন প্রকাশের ক্ষেত্রে রীতিমত পাল্লাপাল্লি চলছে বৈকি। বাস্তবেই পান থেকে চুন খসলে সাংবাদিকতাকে বিতর্কিত করতে একশ্রেণীর সাংবাদিকই অতি উৎসাহী ভূমিকায় নামেন বরাবর।

এরইমধ্যে বড় সাংবাদিক আর ছোট গণমাধ্যমের প্রসঙ্গ তুলে কেউ কেউ বিরাট আয়তনের বিভাজন সৃষ্টির কথাবার্তাও লিখতে শুরু করেছেন। এরপর হয়তো প্রিন্ট পত্রিকা, অনলাইন ও টিভি চ্যানেলকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করার বিতর্কও উঠে আসবে। মোট কথা, মতি-লাকীর প্রসঙ্গ গোল্লায় যাক, আগে সাংবাদিকদের সাইজ করি।

একটু ভাবুন তো, এ পর্যন্ত লুটেরা মতিউরকে ঘিরে যতোটা নিউজ কাভারেজ হয়েছে তা কি অপ্রতুল? মোটেও না। কোনো গণমাধ্যম মতিউর গংকে একচুল ছাড় দিয়ে রিপোর্ট করার নজির আমার চোখে পড়েনি। অনলাইন সংযুক্তি আছে এমন টিভি চ্যানেল, পত্রিকা, পোর্টাল ঘেঁটে দেখা যায়, ছাগল কাণ্ড, মতিউর এবং তার পরিবারের সদস্যদের ঘিরে অন্তত ৪৩টি ভিন্ন ধরনের শত শত নিউজ প্রকাশ হয়েছে। যেদিন লাকী সাংবাদিক কিনে ফেলার কথা প্রকাশ করেছেন- সেই নিউজও কিন্তু মিডিয়াগুলোতে কাভারেজ পেয়েছে। এটা কি থামিয়ে দেয়া প্রমাণ করে? ঈদের পূর্ব সময় থেকে শুরু হওয়া ছাগল কাণ্ডের মতিউরের বিষয়াদি নিয়ে সংবাদ প্রকাশের নজির আজকেও রয়েছে।

বিষয়টি আমার অজ্ঞতা থেকে ভুল ভাল বিশ্লেষণও হয়ে থাকতে পারে- কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনিও নিজের বিবেক দিয়ে তা ভেবে দেখুন তো। মিডিয়ার চলমান সংবাদ কাভারেজের পরিবর্তে মতি গংয়ের সাফাই গাওয়ার নজির এখনো চোখে পড়েনি। প্রয়োজনীয় সংবাদ তথ্যও কী এড়িয়ে যাচ্ছেন কেউ? সেসব যদি না ঘটে থাকে তাহলে সাংবাদিকদের বিতর্কিত করার অতিউৎসাহ কার স্বার্থে?

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ