ঢাকা বিকাল ৪:৪৮, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাষ্ট্র ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ জনগণের কল্যাণ নিশ্চিত করেছে- প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ 260 বার পড়া হয়েছে

ময়মনসিংহে জেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। প্রশিক্ষণ কর্মশালায় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ তথ্য অধিকার আইন, ২০০৯ কে একটি আধুনিক, অনন্য, সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক আইন বলে কর্মশালায় উল্লেখ করা হয়। আইনটি প্রণয়নের মাধ্যমে জনগণের তথ্য চাওয়া, পাওয়া, প্রয়োজনীয় সকল তথ্যের সাবলীল প্রবেশের এবং এর প্রয়োগে উপকারভোগী হওয়ার আবশ্যিক ও আইনি স্বীকৃতি মিলেছে। তাদের ক্ষমতায়নের পথ রচিত হয়েছে, কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র বিকাশের পথ সুগম হয়েছে।

জনস্বার্থে প্রতিষ্ঠিত আইনটি বাস্তবায়নে গত এক যুগে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। তথ্য কমিশন হতে মতবিনিময় সভা, সেমিনার, জেলা উপজেলা পর্যায়ের জনঅবহিতকরণ সভা, প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানদের উপস্থিতিতে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক বলেন, রাষ্ট্র ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ জনগণের কল্যাণ নিশ্চিত করে। তথ্য অধিকার আইন তথ্য গোপনের সংস্কৃতিকে সরিয়ে দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তথ্য জানার বিষয়টি নিশ্চিত করে। এ সময় উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানদের উদ্দেশে তিনি আরো বলেন, সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতাপূর্ণ দেশ গড়ে তুলতে অবশ্যই তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সকলকে অবগত থাকতে হবে। প্রত্যেককেই স্ব-প্রণোদিতভাবে তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। দেশ ও জনকল্যাণের স্বার্থে এই আইনের ব্যাপারে জানতে হবে। এসময় তিনি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট হালনাগাদকরণের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাসুদা ভাট্টি বলেন, বাংলাদেশে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এমন একটি আইন হবে-তা ভাবাই কঠিন ছিল। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তথ্য প্রদানে বাধ্য করার প্রয়োজন পড়ে না, জনগণেরও তথ্য জানার প্রয়োজন পড়ে না। জনগণকে তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হবে, এটাই শেষ কথা।

বিশেষ অতিথি শহীদুল আলম ঝিনুক বলেন, এ আইনটি বলবৎকরণের জন্য উপজেলা থেকে ক্যাবিনেট পর্যন্ত কমিটি রয়েছে, যা দেশে একটা বিরল ঘটনা। ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করলে কর্মকর্তাদের শাস্তির মুখোমুখী হতে হবে, এতে কর্মকর্তারা চাকরি জীবনে বিপদের ঝুঁকিতে পড়বেন।

অনুষ্ঠানে আলোচনায় তথ্য অধিকার আইনের গুরুত্ব এবং কার্যক্ষেত্রে এর বাস্তবায়নের বিভিন্ন দিক উঠে আসে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে এ সময় নিজ নিজ দপ্তরের কর্মসূচি সম্পর্কে দপ্তর প্রধানগণ আলোকপাত করেন। আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান তথ্য অধিকার আইন বাস্তবায়নে আঞ্চলিক তথ্য অফিসের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিতিদের অবহিত করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ