ঢাকা রাত ১:২৬, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‎বিজিবি ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয়  ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ? ‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেরপুর আদালতে মটরসাইকেল আই ফোন সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা রাজধানীতে যানজট নিরসনে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩ একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ত্রিশালে স্থাপন করার চিন্তা-ভাবনা করছি, বিমানমস্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান মন্ত্রীর খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম ‎হত্যাকারী সন্ত্রাসী রাপেলকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে বাবা সীমান্তে বিজিবির অভিযানে, মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ ‎গৌরীপুরে ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির অভিযোগ শেরপুরের শ্রীবরর্দীতে ৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু না হওয়ায় দুর্ভোগে ১৫ হাজার সাধারণ মানুষ বকশিগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির।

আপনার আমন্ত্রণ গ্রহণ করেছি- প্রধানমন্ত্রীকে শতাধিক নোবেলজয়ীর চিঠি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৬:৩৫ পূর্বাহ্ণ 579 বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর আহ্বানকে আমন্ত্রণ হিসেবে গ্রহণ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মামলা পর্যালোচনা করার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান শতাধিক নোবেলজয়ীসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় বিশ্বের ২৪২ বিশিষ্ট ব্যক্তি।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় এবং দুদকের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন তারা।

চিঠিতে এ দুটি মামলা পর্যালোচনার জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন তারা। এ নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা ঘিরে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন বিশ্বের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা।

চিঠিটি সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রোটেক্ট ইউনূস নামে একটি ওয়েবসাইট।

এতে বলা হয়, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তার বিরুদ্ধে ১ জানুয়ারি আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এই চিঠি লেখা হয়েছে।

প্রকাশিত চিঠিতে বলা হয়, ড. ইউনূসকে হয়রানি নিয়ে দ্বিতীয় দফার খোলা চিঠিতে ১০৮ নোবেলজয়ীসহ বিশ্বের ১৯০ জনের বেশি নেতৃত্বস্থানীয় ব্যক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর গত বছরের আগস্টে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে স্বাক্ষরকারীদের প্রতি বিষয়টি খতিয়ে দেখতে আইনজীবী ও বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, ‘যার বিরুদ্ধে মামলা, তার সব দলিল-দস্তাবেজ তারা খতিয়ে দেখুক। সেখানে কোনো অন্যায় আছে কি, তারা নিজেরাই দেখুক। তাদের এসে দেখা দরকার, কী কী অসামঞ্জস্য আছে।’

এ প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনার ওই আমন্ত্রণ গ্রহণ করেছি। (বিশেষজ্ঞ ও আইনজীবীদের) এই পর্যালোচনা শুধু ১ জানুয়ারি রায় হওয়া শ্রম আইন লঙ্ঘনের মামলা ঘিরে করলেই হবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি ঘিরেও করতে হবে।’

চিঠিতে আরও বলা হয়, ‘এই পর্যালোচনার জন্য আমরা একজন জ্যেষ্ঠ আন্তর্জাতিক আইনজীবীর নেতৃত্বে স্বাধীন আইন বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর প্রস্তাব দিচ্ছি। আমরা দ্রুতই এটা শুরু করতে চাই। একই সঙ্গে পর্যালোচনা চলাকালে ড. ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে কারাদণ্ডের রায় স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এবারের চিঠিতে মোট স্বাক্ষরকারী ২৪২ জনের মধ্যে নোবেলজয়ী রয়েছেন ১২৫ জন।

এরমধ্যে শান্তিতে নোবেল বিজয়ী রয়েছেন বারাক ওবামা, শিরিন এবাদি, আল গোর, তাওয়াক্কুল কারমান, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ ১৬ জন।

এছাড়া ওরহান পামুক, জে এম কোয়েটজিসহ সাহিত্যে নোবেল বিজয়ী ৬ জন, জোসেফ স্টিগলিৎজসহ অর্থনীতিতে নোবেল বিজয়ী ১২ জন, রসায়নে নোবেল বিজয়ী ৩৬ জন, চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী ২৯ জন, এবং পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী রয়েছেন ২৬ জন।

এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনসহ শতাধিক ব্যক্তি রয়েছেন চিঠিতে স্বাক্ষরদাতাদের তালিকায়। তাদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সামরিক কমান্ডারসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।

চিঠিতে ড. ইউনূসের বিভিন্ন অর্জনের বিষয়ে বলা হয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেসনাল গোল্ড মেডেল পাওয়া বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির একজন হচ্ছেন ড. ইউনূস।

২০২০ সালে টোকিও অলিম্পিকসের সময় তাকে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালে সৌদি আরবে ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

এ ছাড়া স্বাধীনভাবে করা গবেষণার তথ্য অনুযায়ী, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে ড. ইউনূসের কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

খোলা চিঠিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গও আনা হয়েছে। তাতে বলা হয়েছে, ৭ জানুয়ারি নির্বাচন ঘিরে বিরোধী দলের নেতাদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে এবং তাদের কারাবন্দী করা হয়েছে।

এছাড়া গণমাধ্যম ও স্বাধীনভাবে মতপ্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন মানবাধিকার ও গণতন্ত্রপন্থী গোষ্ঠী এসব তথ্য উল্লেখ করেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ