ঢাকা , , ,
শিরোনাম:
‎বেড়েই চলছে মানবপাচার; কোতোয়ালী থানায় মামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে এসআরইউ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন ‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব

আইজিপির শোক

পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন মৃত্যুবরণ করেছেন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ 593 বার পড়া হয়েছে

নৌ পুলিশ, কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন গতকাল শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি শতবর্ষী মা, স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ মোফাজ্জেল হোসেন ১৯৬৯ সালে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বেড় বাড়াদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ, নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধা জেলায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজা আজ রোববার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ১৭তম বিসিএস ফোরাম, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাগণ এবং নৌ-পুলিশের কর্মকর্তাগণ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমকে আজ রোববার তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি  রোববার এক শোকবার্তায় বলেন, মরহুম জনাব মোঃ মোফাজ্জেল হোসেন একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ