ঢাকা রাত ৩:০৪, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার নবনিযুক্ত  বাসসের এমডিকে   সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন  ৩  জনকে  গ্রেফতার করেছে সিআইডি সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার দেশে সকল জেলায়  পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে  : খাদ্যমন্ত্রী যে মাটিতে প্রাণ দিয়েছিলেন আব্দুল জব্বার, ৫৫ বছর পর সেখানে প্রথম শ্রদ্ধাঞ্জলি জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ 14 বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পায়ে হেঁটে হাজী কাশেম আলী কলেজের কাছে বেড়িবাঁধ এলাকায় নিজ বাসস্থানে যাওয়ার পথে রেলির মোড়ের নিকটে তিনি দুর্ঘটনার শিকার হন। পরদিন বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সজনিত নানান শারীরিক জটিলতার কারণে মো: শাহজাহান সাধারণত যানবাহনে চলাচল করতেন না। লাঠিতে ভর দিয়ে নিয়মিত হাঁটাচলা করতেন। মঙ্গলবার রাতে হেঁটে বাসায় ফেরার পথে নগরীর রেলির মোড়ের নিকটে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে ময়মনসিংহের চরপাড়ায় বেসরকারি প্রান্ত হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো: রুবেল মিয়া জানান, তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর বুকে রিং পরানো ছিল। শারীরিক সুস্থতার জন্য তিনি নিয়মিত হাঁটাচলা করতেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শুধু মুক্তিযুদ্ধের একজন গর্বিত সৈনিকই ছিলেন না, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। ময়মনসিংহের ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর অন্যতম উপদেষ্টা হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংস্কৃতি চর্চায়ও তাঁর সরব ভূমিকা ছিল।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের সদস্যরা দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। তাদের অভিযোগ, নগরীতে বেপরোয়া গতিতে অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নির্দিষ্ট করে ট্রাফিক শৃঙ্খলার কঠোর বাস্তবায়ন করতে হবে, তা না হলে এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ