ঢাকা রাত ১০:২৩, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার নবনিযুক্ত  বাসসের এমডিকে   সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন  ৩  জনকে  গ্রেফতার করেছে সিআইডি সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার দেশে সকল জেলায়  পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে  : খাদ্যমন্ত্রী যে মাটিতে প্রাণ দিয়েছিলেন আব্দুল জব্বার, ৫৫ বছর পর সেখানে প্রথম শ্রদ্ধাঞ্জলি জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময় শেরপুর দুই উপজেলা সীমান্তে ভারতীয় মদ জব্দ

ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ

সেলিম মিয়া।। আপডেটঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ 20 বার পড়া হয়েছে

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ০৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) গত ০২/০৯/২০২৬ খ্রি. রাতে রংপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন; (১) শাহীদ আল ইমরান সৌরভ (৩৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- শাহিনা আক্তার, সাং- মাগুরা দোলাপাড়া, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী, বর্তমান ঠিকানা- বাসা-১৫৩, কমিশনার গলি, লাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া, জুম্মাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-রংপুর এবং (২) মোঃ সাগর হোসেন (২৮), পিতা- মৃত পারভেজ হাফিজ, মাতা- ঝিনুক বেগম, সাং- ইসলামপুর, হনুমানতলা, থানা-কোতোয়ালী, জেলা-রংপুর।
মামলার এজাহার অনুযায়ী, গত ০২/০৬/২০২৬ খ্রি. তারিখে মামলার বাদী তার মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি মেসেজ দেখতে পান। মেসেজটি দেখার পর তার মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে এবং মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তিনি মোবাইল ফোনটির নিয়ন্ত্রণ নিতে পারেননি।
পরবর্তীতে মোবাইল ফোনের ডিসপ্লে চালু হলে তিনি মেসেজের মাধ্যমে জানতে পারেন যে, তার ব্যাংক হিসাব থেকে টাকা বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে স্থানান্তর করা হয়েছে। পরে ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি দেখতে পান, তার হিসাব থেকে বিভিন্ন হিসাবে সর্বমোট ৯,০০,০৮৬/- (নয় লাখ ছিয়াশি) টাকা স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় বাদী পল্টন থানার মামলা নং-৬ তারিখ- ০৪/০৬/২০২৬ ধারা- সাইবার সুরক্ষা আইন ১৯(১)(খ)/ ২২/২৪/২৭ দায়ের করলে মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।
তদন্তকালে ব্যাংক হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত প্রতারণার সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম গত ০২/০৯/২০২৬ খ্রি. রাতে রংপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ১নং আসামি শাহীদ আল ইমরান সৌরভকে রংপুরের ডিসি বাংলোর মোড় সংলগ্ন গোমস্তপাড়া এলাকা থেকে রাত ০১:১৫ ঘটিকায় এবং ২নং আসামি মোঃ সাগর হোসেনকে হনুমানতলা, চিকলী, রংপুর এলাকা থেকে রাত ০২:৩৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ১নং আসামি শাহীদ আল ইমরান সৌরভের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের ০৩টি চেক বই, ০১টি ভিসা প্লাটিনাম কার্ড, ০১টি ভিসা ডেবিট কার্ড, একটি Symphony ব্র্যান্ডের বাটন ফোন এবং একটি Infinix ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ সাগর হোসেন জানায়, সে ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উত্তোলন করে অনলাইন মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠাতো। এর বিনিময়ে তারা কমিশন পেত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
সিআইডির প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনের এ ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে প্রতারণার মূল রহস্য উদঘাটন এবং এ চক্রের দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিআইডি দেশের ডিজিটাল সেবা ব্যবহারকারীদের অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। বিশেষ করে সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি, ব্যাংকিং সেবা বা অন্য কোনো প্রলোভন দেখিয়ে পাঠানো অপরিচিত লিংকে ক্লিক না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। কোনো সন্দেহজনক লিংক বা মেসেজ পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্যও অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ