ঢাকা রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার নবনিযুক্ত  বাসসের এমডিকে   সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন  ৩  জনকে  গ্রেফতার করেছে সিআইডি সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার দেশে সকল জেলায়  পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে  : খাদ্যমন্ত্রী যে মাটিতে প্রাণ দিয়েছিলেন আব্দুল জব্বার, ৫৫ বছর পর সেখানে প্রথম শ্রদ্ধাঞ্জলি জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময় শেরপুর দুই উপজেলা সীমান্তে ভারতীয় মদ জব্দ

‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত

‎ময়মনসিংহ প্রতিনিধি।। আপডেটঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ 104 বার পড়া হয়েছে

অভিযুক্ত নায়েব আবুল কালাম

ময়মনসিংহের বাসাবাড়ি পৌর ভূমি অফিসে তথ্য ও বক্তব্য চাইতে গিয়ে সাংবাদিককে হুমকি, লাঞ্ছিত ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে নায়েব আবুল কালামের বিরুদ্ধে।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ আবুল মনসুর। তার দাবি, ঈশ্বরদিয়া ইউনিয়নের চর কালীবাড়ি এলাকার হাজেরা খাতুন নামে এক বয়স্ক নারী নায়েবের বিরুদ্ধে ২৪ হাজার টাকা নেওয়ার পরও কাজ না করে দেওয়ার অভিযোগ করেন। বিষয়টি যাচাই ও নায়েবের বক্তব্য নিতে গেলে আবুল কালাম উত্তেজিত হয়ে ‘আপনি আমাকে চেনেন?’ বলে হুমকি দেন এবং ‘দড়ি আন, বেঁধে ফেলব’ বলেন।

‎এরপর এক পিয়নসহ কয়েকজন কর্মচারী তার ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন এবং হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে ভেঙে ফেলা হয় । ঘটনার গুরুত্বপূর্ণ অংশ অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা বলে উল্লেখ করেন সাংবাদিক।

‎ঘটনার পরপরই বিষয়টি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা কে জানান আবুল মনসুর। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে হোয়াটসঅ্যাপ ও  প্রমাণসহ লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনা, নিরপেক্ষ তদন্ত, মোবাইল ভাঙচুরের ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

‎অভিযোগের বিষয়ে আবুল কালামের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন কল রিসিভ না কারায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শেখ আলী হোসেন রনি বলেন, কোনো সরকারি কর্মকর্তার কাছে সাংবাদিক তথ্য বা বক্তব্য চাইলে তিনি নিয়ম অনুযায়ী জবাব দিতে পারেন। কিন্তু সাংবাদিককে হেনস্তা, হুমকি বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

‎টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকের স্বাভাবিক পেশাগত দায়িত্ব। সরকারি অফিসে সাংবাদিকের ওপর হামলা বা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

‎সিনিয়র সাংবাদিক অনিন্দ্য মিন্টু বলেন, সাংবাদিকতার মৌলিক নীতির মধ্যেই রয়েছে অভিযোগের দুই পক্ষের বক্তব্য নেওয়া। কোনো সাংবাদিক বক্তব্য চাইলে তার সঙ্গে অসদাচরণ, হুমকি বা হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।

‎এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত পৃথক প্রতিবেদনে আবুল কালামকে ঘিরে ঘুষ, নামজারি-খারিজে অনিয়ম, ভূমি সংক্রান্ত অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ প্রকাশিত হয়েছিল। তবে পূর্বের অভিযোগগুলো আদালত বা প্রশাসনিক তদন্তে প্রমাণিত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

‎সাংবাদিক আবুল মনসুর বলেন, তিনি অভিযোগের ক্রসচেক করতেই নায়েবের বক্তব্য নিতে গিয়েছিলেন। তার দাবি, ঘটনাটি ফৌজদারি বিষয় হওয়ায় তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

‎এখন প্রশাসনের সামনে মূল প্রশ্ন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নায়েবের বিরুদ্ধে ওঠা ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগেরও তদন্ত হবে কি না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ