ঢাকা রাত ২:০৪, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময় শেরপুর দুই উপজেলা সীমান্তে ভারতীয় মদ জব্দ জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী ময়মনসিংহ সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন, বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত নবনিযুক্ত বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মইনুল ইসলাম দুর্নীতি ও অনিয়ম করেও বহাল তবিয়তে অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে গ্রেফতার দুই দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দুর্গাপুরে অটোরিকশার গোপন বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ ময়মনসিংহে আইটি কোম্পানির ডাটা হ্যাক: ১০ হাজার ডলার মুক্তিপণ দাবির অভিযোগে যুবক গ্রেফতার সংস্কৃতি ও সংস্কৃতির উপর আক্রমণ -ইমতিয়াজ আহমেদ কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে : নবনিযুক্ত খাদ্যমন্ত্রী রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের, সিআইসিতে সেলিনা, আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার ছাত্রদল সভাপতির সিট বাতিল, অনুমতি ব্যতিত হোস্টেল প্রাঙ্গনে প্রবেশ নিষেধ রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুর্গাপুরে সংবাদ সম্মেলনের ‘সুষ্ঠ তদন্তের’ দাবি এলাকাবাসীর। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রঙ-তুলিতে স্বপ্ন আঁকছে শিশুরা ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ 17 বার পড়া হয়েছে

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্যের মজুদ যাতে যথেষ্ট থাকে, যে কোন ক্রাইসিস আসলে যেন আমরা সামাল দিতে পারি সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। অর্থাৎ খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ। আমি আশা করি এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করতে পারব।

শনিবার (২৯) সকাল ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন শেষে গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরোও বলেন, খাদ্যটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অংশ। সেই নিরাপদ খাদ্যটা যেন আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এবং খাদ্যের যেন নিশ্চয়তা থাকে সেদিকে লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করব।

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী রিতা আরো বলেন, আমি চেষ্টা করব দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য এবং স্বচ্ছতা নিয়ে কাজ করার চেষ্টা করব। বিগত দিনে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যখন আমি ছিলাম, আমি চেষ্টা করেছি আমার সমস্ত মেধা দিয়ে কাজ করার জন্য। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমার এলাকাবাসী ও অনেক খুশি হয়েছে।

এদিকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত চিকিৎসা সেবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানিকগঞ্জের সাধারণ মানুষ যারা দূরত্ব কিংবা, আর্থিক সমস্যার কারণে ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের দোরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। সারাবছর জুড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।”

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌস, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, ড্যাবের সভাপতি বদরুল আলম চৌধুরী, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা: জিয়াউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন জানান, অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ ছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ নানান পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল, স্কিন, চক্ষু ও শিশু–নবজাতকসহ মোট ১০টি বিভাগের ৩০ জন চিকিৎসকসহ শতাধিক জনবল সেবায় অংশ নেন।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা জুড়ে ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেওয়া হবে।”

দিনব্যাপী ক্যাম্পে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি যেসব রোগীর অপারেশনের প্রয়োজন হবে তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি টেস্টে ৩৫% এবং সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।

ফ্রি স্বাস্থ্যসেবার উদ্যোগে স্থানীয়দের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে বলেন, চিকিৎসা তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ