ঢাকা রাত ৯:৩০, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ রাজউকের প্রধান প্রকৌশলী মো: নুরুল ইসলাম-এর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড ও লাশ গুমঃ সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঝিনাইগাতীতে প্রবাসী পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলল ধর্ষণের প্রমাণ বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্যোগ নেই শেরপুরের গারো পাহাড়ের বেদখল বনভূমি উদ্ধারের বিলুপ্তির পথে জীববৈচিত্র্য কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের  নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শত কোটি টাকার সম্পদের সন্ধান  ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার শম্ভুগঞ্জে রেললাইনে হাওর এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে গাছে বাধা যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার নতুন পে-স্কেল প্রথম দুই বছরে মূল বেতন এবং তৃতীয় বছরে কার্যকর হবে সব ভাতা গণপূর্ত ইএম বিভাগের নির্বাহী আবু তালেবের শতকোটির জালিয়াতি ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ 97 বার পড়া হয়েছে

ঢাকার পল্লবীতে আলোচিত যুবদল নেতা ও থানা সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার অন্যতম দুই শুটারকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। অভিযানে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধ উদঘাটনে কাজ করে আসছে বাহিনীটি।

গত ১৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় মিরপুর-১২-এর ব্লক-বি এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে ঢুকে দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলার সময় পালিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে এক রিকশাচালকও গুরুতর আহত হন। এ ঘটনায় ভিকটিমের পরিবার পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পরপরই র‌্যাব-৪ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত দুই শুটার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ মধ্যরাতে পৃথক অভিযানে রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে মোঃ রাশেদ ওরফে লোপন (৩৫) এবং উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)-কে গ্রেফতার করা হয়। পরে লোপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের শনাক্ত করে এবং কিলিং মিশনে অংশগ্রহণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা আরও জানায়, রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

এর আগে, একই মামলায় গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মনির হোসেন ওরফে সোহেল, পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছিল র‌্যাব-৪।

র‌্যাব জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা কেউই ছাড় পাবে না, জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ