ঢাকা ভোর ৫:১৩, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার

রাজধানী সহ বিভিন্ন দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ 99 বার পড়া হয়েছে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় হয়েছে।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাইডওয়াল নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনকালে ধামইরহাট উপজেলার ভেড়োম মৌজায় অবস্থিত আনুমানিক ১৫.৫৬ একর আয়তনের সামাজিক বন বিভাগের আওতাধীন ‘সোনা দিঘী’ পুকুরের চারপাশে গাইড ওয়াল ও গাইড ওয়াল সংযুক্ত ইটের গাঁথুনিযুক্ত রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করা হয়। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে নির্মিত উক্ত গাইড ওয়াল ও রাস্তার কাজ নির্মাণের এক বছরের মধ্যে বৃষ্টির পানিতে আংশিক ধসে পুকুরে নিমজ্জিত হতে দেখা যায় এবং কয়েকটি স্থানে গাইড ওয়ালের টিন খুলে পড়ার আলামত পাওয়া যায়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে অত্যধিক ভোগান্তির সৃষ্টি হয়েছে। অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গ্রহণ, একজন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ গাইড ওয়াল পরিদর্শন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) -এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, কাঁচামাল ও অন্যান্য ক্রয় কার্যক্রমে গুরুতর অনিয়ম, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ লোপাটের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় হতে একই তারিখে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডেসোগেস্টরল ইউএসপি কাঁচামাল প্রকিউরমেন্ট সংক্রান্ত দরপত্র, বিল-ভাউচার, অনুমোদনপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে তা সরেজমিনে পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের স্বচ্ছতা ও বিধিবিধান পরিপালনের বিষয় যাচাই করা হয়। প্রাপ্ত তথ্য ও সংগৃহীত নথিপত্রের যাচাইয়ের ভিত্তিতে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অপর এক অভিযানে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা, রাজবাড়ীতে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে। উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেনডেন্টদের সঙ্গে কথা বলে জানা যায় যে, প্রেসক্রিপশনে উল্লেখিত সকল ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়, যেখানে নানা অনিয়ম পরিলক্ষিত হয়। পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি গ্রহণের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক সদুত্তর প্রদান করতে পারেননি। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ