ঢাকা রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

গ্যাস সংকট নিরসনে দায়িত্ব পেলে সর্বোচ্চ চেষ্টা করবো : ইশরাক হোসেন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ 102 বার পড়া হয়েছে

ঢাকা–৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজধানীতে গ্যাস সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতীয় সংকটের পাশাপাশি পুরনো ও অপরিকল্পিত পাইপলাইন, অবৈধ সংযোগ এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাধারণ মানুষ বৈধ সংযোগ নিয়েও ন্যায্য গ্যাসচাপ পাচ্ছে না। রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজারে ৪২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিজেও এই দুর্ভোগের ভুক্তভোগী। আমার বাসায়ও নিয়মিত গ্যাস থাকে না। স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও গৃহিণীদের জন্য এটি অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত তিনটায় উঠে রান্না করা কোনো স্বাভাবিক জীবন নয়।’ ইশরাক হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এই মুহূর্তে জোরালো ভূমিকা রাখা সম্ভব না হলেও নির্বাচনী বাধ্যবাধকতা শেষ হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ইঞ্জিনিয়ারিং টিম পাঠিয়ে সমস্যার একটি কারিগরি প্রতিবেদন দিয়েছে। সুযোগ পেলে প্রথমেই এই অঞ্চলের সমস্যাগুলো সমাধানে কাজ করবো।’ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও সাহসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক কিশোরদের গ্রেফতার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার মায়েদের কান্না—এসব ঘটনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে।’ নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে ইশরাক হোসেন বলেন, তিনি আগে কখনো রাষ্ট্র বা সংগঠনের কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। তাই এখনই বড় বড় প্রতিশ্রুতি দিতে চান না। ‘আমি কথা দিয়ে নয়, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই,’—বলেন তিনি। আগামী ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে উল্লেখ করে তিনি ভোটারদের প্রতি বিশেষ করে নারী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার আসতে হবে। ভোটাধিকার হরণ, ভোট ডাকাতি—এসব আর কখনো বাংলাদেশে হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। ‘হিন্দু-মুসলমান, ধনী-গরিব, নারী-পুরুষ—সবাই এই রাষ্ট্রে সমান। বিভাজনের রাজনীতি নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, জনগণ সুযোগ দিলে তিনি দায়িত্ব পালনের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করবেন। ‘আমার উদ্দেশ্য ও নেক নিয়ত আপনারাই যাচাই করবেন আমার কর্মের মাধ্যমে,’—বলেন তিনি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ