ঢাকা সকাল ১১:৩০, সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা : পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন মুক্তাগাছায় সিয়াম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ত্রিশালে যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা ও লুটপাট ময়মনসিংহে গণমাধ্যম দিবসে অপতথ্য নিয়ে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা সাবেক ছাত্রদল সভাপতি ও পুলিশ পরিদর্শক শামসুল হুদা খান: পদায়ন ও বদলি নিয়ে নানা মহলে প্রশ্ন দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মহিলা কলেজে কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ আজ মহান মে দিবস বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম আমেরিকায় কনসার্ট মাতাবেন জায়েদ খান সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ রকিবুল আক্তার এর বিদায় সংবর্বধনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা

ফুলপুরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি; প্রশাসন নির্বিকার

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ 155 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে একের পর এক ইটভাটা পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। এসব ইটভাটার কারণে মারাত্মক পরিবেশ দূষণ, ফসলি জমি ধ্বংস এবং সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন থাকলেও ফুলপুরে তার কার্যকর প্রয়োগ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে একটি সুবিধাভোগী চক্রের মাধ্যমে অবৈধ ইটভাটার কার্যক্রম বছরের পর বছর ধরে চলমান রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

সম্প্রতি ফুলপুর উপজেলায় ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পরিচালিত অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। ইট তৈরির প্রধান কাঁচামাল এটেল মাটি সংগ্রহের ফলে প্রতিবছর শত শত একর উর্বর কৃষিজমি স্থায়ীভাবে কৃষির অযোগ্য হয়ে পড়ছে।

কৃষকদের মতে, মাটি কাটার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা গেলে অবৈধ ইটভাটার একটি বড় অংশ এমনিতেই বন্ধ হয়ে যাবে।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ফুলপুর উপজেলায় মোট ১৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৩টি বৈধ এবং বাকি ১৩টি অবৈধ। তবে মাঠপর্যায়ের তথ্য বলছে, উপজেলায় অন্তত ৩০টি ইটভাটা সক্রিয় রয়েছে। অর্থাৎ সরকারি তালিকার বাইরেও আরও ১৪–১৫টি ইটভাটা চলছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই।

এই বাস্তবতা প্রশ্ন তুলছে, সরকারি হিসেবের বাইরে থাকা ইটভাটাগুলো কীভাবে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে এবং কার তত্ত্বাবধানে?

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ফুলপুর উপজেলার ইটভাটা মালিকদের সংগঠনের সভাপতি লাল মিয়া তালুকদার অবৈধ ইটভাটাগুলো থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের কিছু ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত বা সরকারি স্বীকৃত তথ্য প্রকাশ পায়নি।

এ বিষয়ে জানতে লাল মিয়া তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা হোক।

রাজনৈতিক চাপের অজুহাত অতীতে শোনা গেলেও সাম্প্রতিক সময়ে সেই যুক্তিও টেকসই নয় বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের প্রশ্ন, গত দেড় বছরে ফুলপুরে কতটি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে? কতটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর জবাব জানতে চায় সাধারণ মানুষ।

ফুলপুরের পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবিলম্বে সব অবৈধ ইটভাটা বন্ধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ