ঢাকা রাত ১১:২১, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজউক প্রকৌশলী টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ 170 বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস আর হোমনার জনপদে যেন হঠাৎই এক নাম ঘূর্ণিঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। রাজউকের ইঞ্জিনিয়ার বদিউল আলম টিপু। সরকারি চাকরির বেতন কাঠামোর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যহীন যে অবিশ্বাস্য সম্পদ বিস্তার তিনি শ্বশুরবাড়ির এলাকায় দাঁড় করিয়েছেন, তা এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে।

গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বাজারের প্রান্তিক ব্যবসায়ী পর্যন্ত এক ভাষায় বলছে, “টিপুর টাকা আসে কোন খনি থেকে?” হোমনা উপজেলার মনিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অব.) সিরাজুল ইসলাম মোল্লার সন্তান বদিউল আলম টিপুর শ্বশুরবাড়ি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাশকান্দি গ্রামে।

শ্বশুর আব্দুল মান্নানের পরিবারের ঘরজামাই হলেও টিপুর গত কয়েক বছরের সম্পদ-স্ফীতি এমন মাত্রায় পৌঁছেছে যে, এলাকাবাসী এখন নামমাত্র আড়ালও রাখছে না।

অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দলের বড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে টিপু রাজউক থেকে লুটে নিয়েছেন শত কোটি টাকা। আর সেই টাকার স্রোতেই নাকি তিনি শ্বশুরবাড়ির এলাকায় গড়ে তুলছেন বিশাল দখলদারি।

স্থানীয়দের দাবি, তিনি তার স্ত্রী লাকি আক্তারের নামে ১০ থেকে ১৫ বিঘা জমি কিনেছেন। আবার ওই জমি নিজের ভাইয়ের মতো শ্বশুরের কাছ থেকেও নাকি কয়েক বিঘা দখলে নিয়েছেন। জমি বালু দিয়ে ভরাট করে এখন নির্মাণ করছেন বিলাসবহুল ডুপ্লেক্স, যার নির্মাণ ব্যয়, মিস্ত্রির মজুরি, সামগ্রিক কাঠামো সব মিলিয়ে সাধারণ মানুষের কল্পনাতীত অঙ্কে পৌঁছেছে।

নির্মাণ শ্রমিকদের কথায়, শুধু মিস্ত্রি বিলই নাকি আটাশ লাখ টাকার মতো। দুইতলা ভবনের নিচে যে অঢেল টাকা গচ্ছিত হচ্ছে, সেই হিসাব করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

বাড়ির চারপাশ ঘিরে স্থানীয়দের ভয়, সন্দেহ আর ক্ষোভ প্রতিদিন আরও ঘনীভূত হচ্ছে। চায়ের দোকানের আড্ডায় কেউ বলছে, “রাজউকে ইঞ্জিনিয়ার হয়ে কেউ এমন বাড়ি তুলতে পারে?” আরেকজন বলছে, “আওয়ামী লীগ সরকারের সময় ছিল তার দাপট। মান্নানের মেয়ের জামাই টিপু এখন আমাদের গ্রামের গডফাদার।”

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লা ২ (হোমনা- তিতাস) আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরির সঙ্গে টিপুর ছিল গভীর রাজনৈতিক সম্পর্ক। এই সম্পর্ককেই নাকি তিনি ঢাল-তলোয়ার বানিয়ে রাজউকে বেপরোয়া ক্ষমতাচর্চা করেছেন।

শুধু তাই নয়, নিজের ছোট ভাই সাইদুর আলম অপুকে নৌকার প্রার্থী ঘোষণা করিয়ে ঘারমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি রাজনৈতিক মাঠে নামিয়েছিলেন টিপু। এমপি মেরির রাজনৈতিক প্রভাবকে আরও প্রসারিত করাই ছিল তার প্রকাশ্য উদ্দেশ্য।

এই বিষয়ে বদিউল আলম টিপুর মন্তব্য জানতে একাধিকবার তাকে ফোন করা হয়, মেসেজ পাঠানো হয়। কিন্তু তিনি কোনো কল রিসিভ করেননি, বার্তারও কোনো উত্তর দেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ