ঢাকা সন্ধ্যা ৬:৩৫, সোমবার, ৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা কোতোয়ালী ও ডিবি পুলিশের  যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের “দশ” সদস্য গ্রেপ্তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি

ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ চ্যানেল আইকে হারিয়ে চ্যাম্পিয়ন চ্যানেল ২৪

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ 128 বার পড়া হয়েছে

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল ২৪।

আজ সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল আইকে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন চ্যানেল ২৪ এর খেলোয়াড়রা। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি, মেডেল এবং অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য রাখেন। এসময় ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় ও পরিচালনায় মিডিয়া ক্রিকেট এবং পুরস্কার বিতরণীপর্ব সম্পন্ন হয়। টুর্নামেন্টের ফাইনাল ও পুস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া, সুমন চৌধুরী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান-উজ জামান রাজীব, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম।

৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের ডিআরইউ ক্রিকেট অনুষ্ঠিত হয়। সেখান থেকে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেয় চ্যানেল ২৪ এবং চ্যানেল আই।

আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে চ্যানেল আই। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চ্যানেল ২৪। ৩ উইকেটের ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে নেয় চ্যানেল ২৪। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন জয়ী দলের ওপেনার গিয়াস উদ্দিন সজীব। ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। আর পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাট-বলে নৈপুণ্যে দেখিয়ে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার জেতেন চ্যানেল আইয়ের অলরাউন্ডার নীলাদ্রি শেখর। তিনি সর্বমোট ২৫৪ রান ও ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য সিরিজ হন।

ফাইনাল খেলায় শুরু থেকে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেন প্রধান অতিথি গাজী আশরাফ হোসেন লিপু। ডিআরইউ ক্রিকেটের জমকালো আয়োজনে মুগ্ধ তিনি।

প্রধান অতিথির বক্তব্য গাজী আশরাফ লিপু বলেন, ‘ফাইনাল ম্যাচটা টানটান উত্তেজনাপূর্ণ ছিল। দুদলই দারুণ খেলেছে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুদলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা-অভিনন্দন। টুর্নামেন্টে অন্য দলগুলোকেও শুভেচ্ছা। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি চাইব এর ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং এ রকম টুর্নামেন্ট বছরে আরো যেন অনুষ্ঠিত হয়।’

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘ডিআরইউ মিডিয়া ক্রিকেট আয়োজনটা সার্থক হয়েছে সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায়। প্রধান অতিথি হিসেবে লিপু ভাই আমাদের অনুষ্ঠানে আসায় তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাব আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যকে যারা টুর্নামেন্টে অংশ নিয়েছেন, যারা নানান কারণে অংশ নিতে পারেননি তাদেরকেও। বিশেষ ধন্যবাদ দিবো ফরচুন বরিশালকে যাদের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন সফল এবং সার্থক হয়েছে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমাদের ইচ্ছা ছিল এ বছর অন্তত দুটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের। নানান কারণে বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতি, পৃষ্ঠপোষকদের অর্থনৈতিক সংকট দেখিয়ে আগ্রহ না দেখানোয় এটি সম্ভব হয়নি। তবে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে সবাইকে নিয়ে এটি আয়োজনের। এবারের আসরটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই যারা খেলায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকেও।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ