ঢাকা রাত ৯:৪৫, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির তেজগাঁও বিভাগ ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪১ জন গ্রেফতার সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্প বিকাশে পুরাকীর্তির ভূমিকা ময়মনসিংহে ফের চলছে ভাবখালী’র জুয়া’র আসর রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি সমুদ্রসীমার কাছে চীনের সরাসরি গোলাবর্ষণের প্রতিবাদ জানাল জাপান ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন  অঞ্জন কুমার চিছাম ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ৪৯ কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী শহীদ সাগর হত‍্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ বিভিন্ন অপরাধ প্রতিরোধে  সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবের বর্ণিল সমাপ্তি

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ 136 বার পড়া হয়েছে

নানা আয়োজন ও ধর্মীয়–সাংস্কৃতিক আবহে শেষ হয়েছে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা। রবিবার(২৩ নভেম্বর) সকালে মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি।

সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু। তিন দিনব্যাপী উৎসবে ছিল কিশোর–কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মান্দি ছড়া,নৃত্য,মিস ওয়ানগালা প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,মেলা,খেলাধুলা,বাণী পাঠ,থক্কা প্রদান,পবিত্র খ্রিস্টযাগ,প্রার্থনা এবং নকগাথাসহ নানা আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মরিয়মনগর ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং। প্রধান অতিথি কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি তার বক্তব্য বলেন,ওয়ানগালা শুধু একটি উৎসব নয় এটি গারোদের কৃতজ্ঞতা,ঐতিহ্য ও সামাজিক মিলনের অনন্য উদযাপন। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ধারণ ও লালনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যানের বক্তব্য অনার্শন চাম্বুগং বলেন,গারো সম্প্রদায়ের এই উৎসব আমাদের পরিচয়,ঐতিহ্য ও বিশ্বাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়। শান্তি, সৌহার্দ্য ও মিলনমেলার বার্তা বহন করে ওয়ানগালা।

উৎসব কমিটির চেয়ারম্যান ও মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি বলেন, ওয়ানগালা উৎসব ১৯২৫ সাল থেকে শুরু হলেও ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য গারোদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে পরিচিত রাখা।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে,গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। ‘ওয়ানা’ অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং গালা’ অর্থ উৎসর্গ করা। দেবদেবীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনা নিবেদন করা হয় এ উৎসবে। বর্ষা শেষে ও শীতের আগে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসব পালন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন গারো সম্প্রদায়ের জন্য নিষিদ্ধ থাকে।

অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। একশ ঢোলের উৎসব’ নামেও পরিচিত ওয়ানগালা।

গারোদের বিশ্বাস,মিসি সালজং বা শস্য দেবতার কৃপায় হয় ভালো ফলন। তাই নতুন শস্য ভোগের আগে কৃতজ্ঞতা জানিয়ে নৃত্য–গীতের মাধ্যমে উদযাপন করা হয় ওয়ানগালা। একই সঙ্গে পরিবারের শান্তি, মণ্ডলীর আনন্দ এবং সকলের মঙ্গল কামনা করা হয়।

রবিবার বিকেলে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ