ঢাকা দুপুর ১২:১৯, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

জামায়াতের নির্বাচনী কৌশল: এনসিপি-ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের কাজ এগিয়েছে

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ 285 বার পড়া হয়েছে

নির্বাচনের পথে জাতীয় রাজনীতির ট্রেন। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। এ অবস্থায় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই জামায়াত ইসলামী।

এদিকে রাজনীতির নয়া প্রেক্ষাপটে নয়া জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এরইমধ্যে অনেকটা এগিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনী জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এরইমধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন তারা।

দলটির দুই নায়েবে আমির বলছেন, ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও জোট করেই নির্বাচনে যাবে জামায়াত। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বললেন, আমরাই প্রথমে সংসদীয় আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছি। ৩০০ আসনেই করেছি। প্রাথমিকভাবে আমরা যাদেরকে মনোনীত করেছি তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

আরেক নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা মনে করি, এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের ভেতরে আস্থা ফিরিয়ে আনা এবং সেরকম পদক্ষেপ গ্রহণ করা। যদি সে রকম পদক্ষেপ গ্রহণ করে, আমি মনে করি কোনও দলেরই নির্বাচনে যেতে আপত্তি থাকবে না। আর জামায়াত ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তবে ভোটের রাজনীতির সমীকরণে প্রথমবারের মতো ইসলামী দলগুলো নিয়ে জোট করতে চায় জামায়াত। এক্ষেত্রে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামী দলের সাথে জোটের প্রক্রিয়া অনেকটা এগিয়ে রেখেছে দলটি। এ নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একদিকে ইসলামী দলগুলো, আরেকদিকে সুবিচার কায়েমের জন্য আন্দোলন করা ডানপন্থীদের সাথে সমঝোতা যদি হয়, ঐক্য যদি হয়, ইসলামের বাক্স যাতে একটা হয়, এই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, মানুষ দেখতে চায় যে এবার একটি ভিন্নধর্মী নির্বাচন হবে। যেখানে সকলে ভোট দিতে পারবে। লেভেল প্লেইং ফ্লিড থাকবে। বিএনপির সাথে চারদলীয় জোট করে ২০০১ সালে ক্ষমতার অংশ হয়েছিল জামায়াত। ২০০৮ সালের নির্বাচনী জোটেও ছিল বিএনপির শরীক। তবে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত এবার নির্বাচনে নিজেদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দিতে চায়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ