ঢাকা সকাল ১০:১৮, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ড. মুহাম্মদ ইউনুস জাতিকে দানবীয়-ফ্যাসিবাদের স্বাদ চাখালেন মাত্র এক বছরে ~কাজী মামুন

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২:২০ পূর্বাহ্ণ 132 বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্রের সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা বলেন দায়িত্ব গ্রহণের পর ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে তার সরকারের মূল লক্ষ্য তিনি নির্ধারণ করেন প্রধান তিনটি স্তম্ভের উপর-সংস্কার, বিচার ও নির্বাচন।

প্রধান উপদেষ্টা ভাষণে উল্লেখ করেন ২০২৪ সালের জুলাই মাসে যে অভ্যুত্থানের মাধ্যমে এক নিপীড়নমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে, সেখানে ছাত্র, শ্রমিক ও জনতার অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সংস্কার। এই আকাঙ্ক্ষা পূরণে তার সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করে এবং কমিশনগুলোর সুপারিশ অনুসারে বিভিন্ন সেক্টরে স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম শুরু করে। তার ভাষ্যমতে, ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়িত হয়েছে এবং অন্যান্য সংস্কার পরিকল্পনা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে ৩০টিরও অধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মোট ১৬৬টি সুপারিশ প্রস্তুত করা হয়। এর মধ্যে ১৯টির বেশি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, যার ভিত্তিতেই রচিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণা’। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঘোষণাপত্র ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি স্মরণীয় দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

সংস্কার বিষয়ক অর্জন তুলে ধরার সময় তিনি সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ঐক্যমত কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের রাষ্ট্রকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ ও কোটা নির্ভরতার কোনও ছায়া পর্যন্ত যাতে না পড়ে। তিনি প্রতিশ্রুতি দেন, এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে যা কোটা নির্ভরতা বা কর্তৃত্ববাদী প্রবণতার উদ্ভব ঘটলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করার সক্ষমতা রাখবে।

এরপরই তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা।’ সেটা হলো একটি সুষ্ঠ নির্বাচন প্রদান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠিয়ে আগামী রমজানের পূর্বে তথা ফেব্রুয়ারি-২০২৬ এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করেন। তরুন ও নতুন ভোটাদেরকে আগামী নির্বাচনকে উৎসব হিসেবে গন্য করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আহবান জানান।

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গঠন ও তার সদস্যদের পেছনের আর্থ-সামাজিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করলে দেখা যায়, অধিকাংশ সদস্যই প্রধান উপদেষ্টার নিজস্ব প্রতিষ্ঠিত বা পরিচালিত এনজিওর ঘনিষ্ঠ ব্যক্তি অথবা তার সহযোগী বৃত্তের অন্তর্ভুক্ত। এটি যে স্বজনপ্রীতি এবং ‘আত্মীয় কোটার’ একটি প্রতিফলন, সে বিষয়ে কোনো দ্বিধা থাকার সুযোগ নেই। বৈষম্যও কোটা আন্দোলনের ফলে ফ্যাসিবাদী সরকার উৎখাত করে গঠিত সরকার নিজেরাই কোটা নির্ভর নিয়োগের মাধ্যমে প্রশাসন সাজিয়েছে, সেটি নৈতিকতা বিরোধীতার এবং ব্যক্তি শঠতার এক নিকৃষ্ট উদাহরণ। এর মাধ্যমে ড. মুহম্মদ ইউনুস প্রমান করে দিলেন কোটা বিরোধী আন্দোলনটি ছিলো তাঁর মেটিক্যুলাস ডিজাইন নামের এমন এক হ্যামিলনের বাঁশি যার মাধ্যমে তিনি যুব, তরুন, কিশোর এসনকি কোমলমতি শিশুদেরও বিভ্রান্ত করে পক্ষান্তরে দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছেন।

কাজী মামুন বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে দৃপ্ত উচ্চারণ করলেও গত এক বছরে বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। সাংবাদিক নির্যাতন, স্ট্যান্ড রিলিজ, হুমকি ও হয়রানি যেন এক নিত্যনৈমিত্তিক চিত্রে পরিণত হয়েছে। শুধু ব্যক্তি সাংবাদিকই নন, তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকেও ভেঙে দিয়ে সংবাদপত্র দখল করে তা প্রেসার গ্রুপের কার্যক্রম হিসেবে বৈধতা প্রদানের মতো নিকৃষ্ট ঘটনার জন্ম হয়েছে এই অন্তর্তীকালীন সরকারের সরাসরি প্রশ্রয়েই। বাক স্বাধীনতা হরণের এমন এক দানবীয় নজির বহু যুগ ধরে ড. ইউনুসের নামকে বাংলার ঘরে-ঘরে এক আতংকজনক প্রতিকৃতি হিসেবে মানুষের বিবেকে টোকা দেবে। স্বাধীনতার ৫৪ বছরেও এমন বিভৎষতা জাতি আর কখনো দেখেনি।

বিবৃতিতে কাজী মামুন আরো বলেন, মানবাধিকার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে তা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা প্রতিনিয়ত সহিংসতা, হুমকি এবং বৈষম্যের শিকার হলেও রাষ্ট্রের তরফ থেকে কার্যকর পদক্ষেপের ঘাটতি স্পষ্ট।

গত বছরের অভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় উম্মাদনা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বারবার আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাজার হাজার পতাকা পৎ-পৎ করে উড়েছে। মালেশিয়ায় বাংলাদেশীদের আইসিস-এর সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানেও বেশকিছু বাংলাদেশীকে সামরিক অভিযানে সন্ত্রাসবাদী গোষ্ঠীতে সম্পৃক্ততার অভিযোগে হত্যা করা হয়েছে। মেদ্দাকথা, পৃথিবী জুড়ে বাংলাদেশকে সন্ত্রাসী মদদদাতা রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নানা প্রমানাদি হাজির করা হলেও ইউনুস এবং তাঁর পরিষদ মুচকী হেঁসে বলেছেন-‘এসব মিথ্যে’। তথ্য প্রযুক্তির এই যুগে এমন গুরুতর বিষয় নিয়ে শিশুদের চড়ুইভাতি খেলার মতো কাজ কারবার আখেরে বাংলাদেশকে কোন্ পরিণতির দিকে ঠেলে দিয়েছে? বাংলাদেশের পাসপোর্টে এখন ভিসা পাওয়া সোনার-হরিণ। ইউনুসের এই ‘অবদান’ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে স্মরণ করবে এটা কি প্রধান উপদেষ্টা কখনো ভেবেছেন?

বিদেশি বিনিয়োগ আনার কথা বারবার বলা হলেও, বাস্তবে তা অলীক গল্পে পরিণত হয়েছে। বহু বৈঠক, সেমিনার, বিদেশ সফর আর বিপুল ব্যয়ে আয়োজিত বিনিয়োগ সম্মেলনগুলো মূলত জনগণের করের টাকায় বিলাসিতা ও আত্মপ্রচারের আয়োজন হয়ে দাঁড়িয়েছে। একইভাবে, দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস-প্রবাসীরা-যথাযথ মর্যাদা থেকে বঞ্চিতই রয়ে গেছেন। বিমান টিকিটের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বিমানবন্দরে হয়রানি ও প্রবাসী সেবার দুর্দশা তাদেরকে রাষ্ট্রের প্রতি বিমুখ করে তুলছে।

শিল্প ও কলকারখানার মালিকরা ক্রমশ দেউলিয়া হয়ে যাচ্ছেন। ডলার সংকটের কারণে প্রয়োজনীয় এলসি খোলা যাচ্ছে না, ফলে উৎপাদন বন্ধ হয়ে বহু প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে। অথচ এই পরিস্থিতিতেও সরকার দাবি করছে যে দেশ এগিয়ে যাচ্ছে। ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে, যার ফলে শ্রমিকদের সময়মত বেতন দেওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের ওপর ক্রমাগত চাপ, মব কন্ট্রোল, চাঁদাবাজির অভিশাপ এবং প্রশাসনিক হয়রানির ফলে দেশের ব্যবসাবান্ধব পরিবেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সরকার সন্ত্রাস, চাঁদাবাজ দমনের বিপরীতে উল্টো ব্যবসায়ীদের নানাভাবে হয়রানী করছে যেন সরকার উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমাদের পাশ্বর্বর্তী দেশ যেমন – থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালেশিয়া এমনকি ভারতেও ব্যবসায়ীদেরকে ‘সিআইপি’ মর্যাদা দিলেও আমাদের এখানে ব্যবসায়ীদেরকে সরকার প্রতিপক্ষ হিসেবেই গন্য করে আসছে বিগত এক বছরে।

প্রধান উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর কথা বললেও, নৃশংসভাবে পুলিশ সদস্যদের হত্যা ও থানাগুলোতে সৃষ্ট সহিংসতার বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে উপেক্ষিত থেকে গেছে। সেভেন পয়েন্ট সিক্স এমএম বুলেট কে ব্যবহার করেছিল-এই মৌলিক প্রশ্নেরও উত্তর এখনো জাতির সামনে উপস্থাপিত হয়নি। যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জীবন দিয়েছেন, তাদের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা না করে কেবলমাত্র একটি পক্ষকে খুশি করার মনোভাব গণতন্ত্রের চরম পরিপন্থী।

সবচেয়ে দুঃখজনক হলো, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেননি প্রধান উপদেষ্টা-অথবা এটা করার ইচ্ছাও তাঁর নেই। রাজনৈতিক দল ও জনগনের সামনে সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি ক্রমাগত দিয়েই যাচ্ছে অন্তর্তীকালীন সরকার। দিবো, দিচ্ছি টাইপের শব্দের ব্যবহার কোনভাবেই একজন প্রতিশ্রুতিশীল, দায়িত্ববান মানুষের আচরণ প্রকাশ করে না বরং এই ধরনের শব্দের ব্যবহার জনগনের সাথে প্রতারনার শামিল।

এক বছর আগেও মুহাম্মদ ইউনুস এই জাতির কাছে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আর আজ তাঁর নিজের ভুলেই হোক কিংবা অন্য কোন কারনেই হোক, সেই অবস্থান থেকে খসে পড়ে – নোবেল বিজয়ী এই ব্যক্তি পরিণত হয়েছেন ‘গণশত্রু’-তে। মানুষ মৃত্যুঞ্জয়ী হয় তাঁর কর্মের কারনে। চিরকালের জন্য ঘৃণিতও হয় তার দুষ্কর্মের ফলে। শেখ হাসিনার পনেরো বছর নিঃসন্দেহে ছিলো এক বিভীষিকাময় দুঃশাসন। ড. মুহাম্মদ ইউনুস জাতিকে এর চেয়েও আরো অনেক বেশি দানবীয়-ফ্যাসিবাদের স্বাদ চাখালেন- মাত্র এক বছরে। হয়তো এই কলংকের দাঁগ তার তাঁর কপাল থেকে মুছে যাওয়ার আগেই ইউনুসের জীবন প্রদীপ নিভে যাবে। আমরাও আর কখনো বিশ্বে মাথা উচু করে বলতে পারবো না – আমাদেরও এক নোবেল বিজয়ী ইউনুস ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ