ঢাকা রাত ১১:৫১, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক বিস্তার ও কিশোর অপরাধ: নীরব মহামারি দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ কার স্বার্থে শিক্ষার্থীদের ফুসফুসে ধোঁয়ার চিমনি! কোটি টাকা হাতিয়ে নিলেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করলো সরকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক-১ ফুলবাড়িয়ায় শিক্ষক বেলায়েতের খুটির জোড় কোথায়? ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সেরা- ইউএনও মোঃআরিফুল ইসলাম নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ময়মনসিংহে আয়েত আলী শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মাহফিল রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ময়মনসিংহে অবৈধ বেকারির ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা, বন্ধের নির্দেশেও নেই কর্ণপাত

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ 383 বার পড়া হয়েছে

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র কালীবাড়ি আবাসিক এলাকায় গড়ে উঠেছে মের্সাস রাজীব বেকারি। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা। ঘটনাটি নিয়ে দফায় দফায় অভিযোগ দায়ের হলেও প্রতিকার না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অভিযোগ বিষয়ে জানতে সরেজমিনে গেলে স্থানীয় ভুক্তভোগীরা এসব তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মের্সাস রাজীব বেকারিটি রুটি ও বিস্কুট কারাখানা চালিয়ে আসছে। এর ফলে কারখানা থেকে নির্গত হওয়া দূষিত ধোঁয়ায় স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ চর্ম ও চোখ জ্বালাপোড়া রোগে ভুগছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ২০২১ সালে ২৮ নভেম্বর ভুক্তভোগী কার্তিক পাল জেলা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে ওই বছরের পহেলা ডিসেম্বর তৎকালিন উপ-পরিচালক মিহির লাল দুই পক্ষের উপস্থিতিতে ঘটনার শুনানি করে অভিযোগের সত্যতা পান।

এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর উপ-পরিচালক মিহির লাল এক আদেশে বলেন, পরিবেশগত ছাড়পত্র গ্রহন না করে আবাসিক এলাকায় এই বেকারি পরিচালনার কারণে পরিবেশ দূষন হচ্ছে। যা পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এই অবস্থায় দূষন নিয়ন্ত্রণ ব্যবস্থা (চিমনি স্থাপন) কার্যকর করে আগামী তিন মাসের মধ্যে পরিবেশসম্মত স্থানে বেকারিটি স্থানান্তরের নির্দেশ দেওয়ায় হলো।

তবে দীর্ঘ সময়েও এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় ২০২২ সালের ১১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে দ্বিতীয় দফায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কার্তিক পাল। এনিয়ে ওই বছরের ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় শুনানি শেষে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী রাজীব বেকারিটি বন্ধের আদেশ দেয় পরিবেশ কর্তৃপক্ষ। কিন্তু এই আদেশটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না।

এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার।

তিনি জানান, এ বিষয়ে সিটি করপোরেশনেও অভিযোগ দায়ের হয়েছে। ইতোমধ্যে বিষয়টি মেয়র, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করছি অতিদ্রুত সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই বেকারিটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

জানতে চাইলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর বলেন, আমি নতুন যোগদান করেছি। এখনো আমাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি। ক্ষমতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) দিলরুবা আহমেদ।

তিনি বলেন, দফায় দফায় শুনানি করে প্রতিষ্ঠানটি বন্ধের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু আদেশ বাস্তবায়নের ক্ষমতা আমাদের নেই। তাই এই বিষয়ে এনর্ফোমেন্টের জন্য সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ