ঢাকা ভোর ৫:৫৬, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ 290 বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্ত থাকলেও নির্বাচনের আগে সেই অবস্থান থেকে সরে এল সরকার। এখন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার সুযোগ তো পেলেনই, তার সঙ্গে গাড়ির কেনার বরাদ্দও বাড়ানো হয়েছে ৫৪ শতাংশ।

ফলে সরকারের শীর্ষ কর্মকর্তারা এখন রেজিস্ট্রেশন, শুল্ক-করসহ ১ কোটি ৪৫ লাখ টাকায় গাড়ি কিনতে পারবেন। এত দিন গাড়ির সর্বোচ্চ বাজেট ছিল ৯৪ লাখ টাকা।

এ বিষয়ে গত সোমবার অর্থ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। এতে সরকারি সব ধরনের যানবাহনের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারের গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মকর্তারা ১ কোটি ৪৫ লাখ টাকায় ২ হাজার ৭০০ সিসি ইঞ্জিন ক্ষমতার জিপগাড়িতে চড়তে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা একই থাকলেও আগের চেয়ে গাড়ির জন্য বরাদ্দ বেড়েছে ৫১ লাখ টাকা বা ৫৪ শতাংশ। আগে এই স্তরের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার গাড়ি পেতেন।

গ্রেড ৩ বা তার নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এত দিন এর সীমা ছিল ৫৭ লাখ টাকা। বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার, মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৫২ লাখ টাকায় মাইক্রোবাস, ৪৫ লাখ টাকায় কার, ৫৪ লাখ টাকায় অ্যাম্বুলেন্স, এসি মিনিবাস ৭৫ লাখ টাকা, নন এসি বড় বাস ৪৬ লাখ টাকা, নন এসি মিনিবাস ৩২ লাখ টাকা, সিঙ্গেল কেবিন পিকআপ ৩৮ লাখ টাকা, ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ টাকা, ৫ টনের ট্রাক ৩৯ লাখ টাকা, ৩ টনের ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং মোটরসাইকেল ১ লাখ ৪০ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই অর্থ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে নতুন যানবাহন কেনা বন্ধের কথা জানিয়েছিল। নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্তের এক মাস না যেতেই কৃচ্ছ্রসাধনের নীতি থেকে সরে এল সরকার।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ