ঢাকা ভোর ৫:৫৭, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশ : আইজিপি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৩:১৮ পূর্বাহ্ণ 240 বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা মাঠে থেকে কাজ করছে পুলিশের সকল ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সকাল ১১টায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম গাবতলী বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। গতবারের অভিজ্ঞতার আলোকে আমরা এবারও আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এবারের ঈদ অন্যান্য ঈদের চেয়ে একটু ভিন্ন। গত ঈদে শুধু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছি। এবার যাত্রীর পাশাপাশি কোরবানির পশু পরিবহন, পশুর হাটের ও মৌসুমী ফল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সবকিছু বিবেচনায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।

বেপারী‌দের পশুবাহী ট্রাক ও ট্রলা‌রে গন্তবের নাম লি‌খে রাখার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। পশু বাহী ট্রলার বা ট্রাক নি‌য়ে টানাটা‌নি করার অভিযোগ পে‌লে পু‌লিশ সাথে সাথে ব্যবস্থা নিবেন বলে তিনি উল্লেখ করেন।

ছিনতাইকারী ও জাল‌ নোট সরবরাহকারী‌দের গ্রেফতার ক‌রে তা‌দের কাছ থে‌কে ৩ কো‌টি ৬১ লাখ জাল টাকা উদ্ধার করা হ‌য়ে‌ছে। ঈদকে সামনে রেখে প্রতারকরা যাতে জাল নোট বাজারজাত করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঈদে ঘরমুখো সাধারন মানুষের যাত্রাপথে ও পশুর হাটে ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির সদস্যরা কোন প্রকার নাশকতামূলক কার্যক্রম করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে ব‌লে জানান পু‌লিশ প্রধান।

নগরবাসীর উদ্দেশে আইজিপি আরো বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবার সময় মূল্যবান মালামাল নিরাপদ হেফাজতে রেখে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। আমাদের সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। কোনো ধরনের সমস্যা হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার অনুরোধ করেন তিনি।

যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। ঈদযাত্রাকা‌লে যানজ‌টকালীন ভুক্তভোগীর অভি‌যোগগু‌লো দ্রুত নিষ্প‌ত্তি কর‌তে মোটরসাইকেলবাহী পু‌লি‌শের বি‌শেষ টিম কাজ কর‌বে ব‌লে জানান তিনি।

সাংবা‌দি‌কের প্রশ্নের জবা‌বে গরু চু‌রির অভিযোগ প্রস‌ঙ্গে আইজি‌পি ব‌লেন, সবগু‌লো হা‌টে পু‌লিশ‌ সদস্যরা দায়িত্ব পালন কর‌ছেন, হা‌টে গরু চু‌রির ঘটনা ঘট‌লে জানানো মাত্র ব্যবস্থা নি‌বে।

আইজিপি ও ডিএমপি কমিশনার গাবতলী বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দবৃন্দ ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ