ঢাকা রাত ১২:৪৬, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহে আড়াই বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যা করলো সৎ মা দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় ময়মনসিংহে শিশু সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫ সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব : ডিবিপ্রধান ‎ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল ফুলবাড়ীয়ার আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিদায় সংবর্ধনা  অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি  ‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক

ই-মেইল আইডি হ্যাক করে বিদেশি প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৯ পূর্বাহ্ণ 243 বার পড়া হয়েছে

জার্মান ভিত্তিক কার্গো কোম্পানির সার্ভারে প্রবেশ করে ই-মেইল আইডি হ্যাক করে জার্মান প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ এবং ডার্ক ওয়েব থেকে আর্থিক তথ্য নিয়ে বিভিন্ন দেশের ক্রেডিট কার্ড হ্যাক করে অভিনব প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ শহীদুজ্জামান রনি ও মোঃ মাজহারুল ইসলাম শাকিল। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও একটি রাউটার জব্দ করা হয়েছে।

রবিবার ভোরে চাঁদপুর জেলায় বিশেষ অভিযান পরিচালনা এই দুই হ্যাকারকে গ্রেফতার করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে ডিবি কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, মামলার বাদী জনৈক এম এ আহসানুল বারী জার্মানিতে অবস্থিত কারকন কার্গো লিঃ-এর বাংলাদেশ প্রতিনিধি কারকন কার্গো কন্ট্রোল বিডি-এর স্বত্ত্বাধিকারী। তিনি অভিযোগ করেন কেউ তার মেইল আইডি হ্যাক করে জার্মানিতে অবস্থিত মূল কোম্পানির কাছে তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট পরিবর্তন করে খরচ বাবদ ৪,৮০০ ডলারের ডিমান্ড নোট প্রদান করে মেইল করেছে। এই অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় আইপি অ্যাড্রেস অ্যানালিসিস করে দুই হ্যাকারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত হ্যাকাররা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইল এর তথ্য সংগ্রহ করে। তারা ডার্ক ওয়েব থেকেই কারকন গ্রুপের (জার্মানি) বাংলাদেশ প্রতিনিধির ই-মেইলের তথ্য পায়। এরপর হ্যাকাররা কোম্পানির ই-মেইল অ্যাড্রেসে প্রবেশ করে জার্মানিতে অবস্থিত মূল কোম্পানির কাছে খরচ বাবদ ৪,৮০০ ডলার চেয়ে মেইল করে। মেইলে তারা পূর্বের প্রদানকৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হ্যাকারদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে অনুরোধ করে। নতুন অ্যাকাউন্ট দেখে জার্মানি থেকে আবার অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য বলা হয়। তারা আবার কনফার্ম মেইল প্রদান করার পর আগের পাঠানো সব মেইল অ্যাকাউন্ট থেকে মুছে দেয়। কোম্পানি তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়। এর মধ্যে বাদী বিষয়টি বুঝতে পেরে দ্রুত কোম্পানির সাথে যোগাযোগ করলে কোম্পানি লেনদেন স্থগিত করে দেয়।

তিনি আরো বলেন, হ্যাকাররা একে অপরের আত্নীয়। তারা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইল এবং ভিসা, মাস্টারকার্ড, পেপাল, বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে। এরপর তারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন নিজেদের অ্যাকাউন্ট প্রদান করে অর্থ আত্মসাৎ করত। অনলাইনে প্রতারণার ঘটনা মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে রনি পূর্বে গ্রেফতার হযছিল। কিছুদিন আগে সে জামিনে মুক্তি পেয়ে গ্রেফতারকৃত শাকিলকে নিয়ে পুনঃরায় ই-মেইল এবং ভিসা, মাস্টারকার্ড, পেপালসহ বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ পূর্বক হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইফোনসহ বিভিন্ন ইলেক্ট্রোনিক্স পণ্য, উন্নত মানের কসমেটিকস পণ্য প্রতারণামূলকভাবে অর্ডার করে।

অভিযানটি ডিএমপির উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম-সেবা, এডিসি মোঃ সাইফুর রহমান আজাদ, পিপিএম এর সার্বিক তদারকীতে ওয়েব বেজড অ্যান্ড অর্গানাইজড ক্রাইম-এর এডিসি মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এসব প্রতারণা এড়াতে কিছু সুপারিশ প্রদান করেন-

১. অনিরাপদ ওয়েব সাইটে থেকে কোন অ্যাপ ইনস্টল না করা।

২. ভালভাবে না জেনে কোন সাইটে ডেডিড/ক্রেডিট কার্ডের তথ্য না দেওয়া।

৩. সকল ক্ষেত্রে two-factor authentication ব্যবহার করা।

৪. ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠান ব্যতিত কাউকে আইটি সলিউশনের দায়িত্ব প্রদান না করা।

৫. ডোমেইন এবং সার্ভার ক্রয়ের ক্ষেত্রে এবং পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা।

৬. ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অনিরাপন সাইটে প্রবেশ করা কঠোরভাবে মনিটর করা।
সুত্র, DMP news

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ