ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশী রাষ্ট্রদূতদের স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জবাব দিতে বলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ 234 বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের সকল রাষ্ট্রদূতকে ‘স্বতঃস্ফূর্তভাবে’ সব ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণার জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘(বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাব পেতে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা দেশের (বাংলাদেশ) প্রতিনিধিত্ব করছেন, তাই স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন।’

কখনো কখনো বাংলাদেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে ঢাকার অনুমতি বা অনুমোদনের অপেক্ষায় থাকেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার সকল মিশন আমার মন্ত্রণালয়ের সম্প্রসারণ… আমাদের একটি টিম হিসাবে কাজ করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী রবিবার সন্ধ্যায় বিদেশে বাংলাদেশ মিশনগুলোর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভার্চ্যুয়ালি বক্তৃতাকালে ২০২৩ সালে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিষয়সমূহ এবং পালনীয় নির্দেশনা তুলে ধরেন।

এদিকে, সরকার ‘সমন্বিত উপায়ে’ দেশে-বিদেশে ‘সরকার বিরোধী অপপ্রচার’ মোকাবেলা করতে এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বানোয়াট ও ভুল তথ্যের বিরুদ্ধে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপনের কার্যকর উপায় খুঁজতে সমন্বয় কমিটির সদস্যরা নিয়মিত বৈঠক করবেন।

এক প্রশ্নের জবাবে মোমেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার ততটা চিন্তিত নয় উল্লেখ করে বলেন, নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন করার সময়ই ‘নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণকে বিশ্বাস করি। সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করতে অঙ্গীকারবদ্ধ। ’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ