ঢাকা রাত ১:৫৩, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
খাটের নিচে ‘মদের আড়ৎ’, ৩০ বোতল ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নতুন কোচ, চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

৭৫ বাংলাদেশ স্পোর্টস।। আপডেটঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ 114 বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন কোচিং স্টাফ ও চার নতুন ক্রিকেটার নিয়ে সাজানো এই দলটি আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে। নেতৃত্বে থাকছেন শান মাসুদ, আর টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

গত রোববার পিসিবির ঘোষণায় জানানো হয়, দীর্ঘদিন শূন্য থাকা টেস্ট দলের প্রধান কোচের পদে এবার দায়িত্ব দেওয়া হয়েছে সরফরাজকে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই তিনি নির্বাচক প্যানেলে যুক্ত হন। এবার বাংলাদেশ সফর দিয়েই কোচ হিসেবে তার নতুন যাত্রা শুরু হচ্ছে।
কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান আসাদ শফিক। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার উমর গুল। পিসিবি জানিয়েছে, অভিজ্ঞ এই কোচিং দল খেলোয়াড়দের কারিগরি ও মানসিক প্রস্তুতিতে সহায়তা করবে।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও উইকেটকিপার ব্যাটসম্যান মুহাম্মদ গাজী ঘোরি। এদের মধ্যে গাজী ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও বাকি তিনজন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বিশেষ করে ওপেনার আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে এসেছেন।

পিসিবির পরিকল্পনা অনুযায়ী, সিরিজের আগে করাচিতে একটি বিশেষ ক্যাম্প করবে দল। ক্যাম্প শুরু হবে ২৭ এপ্রিল এবং চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান দল। বর্তমানে অনেক ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে ব্যস্ত থাকায় তাদের ক্যাম্পে যোগ দেওয়ার সময়সূচি আলাদা রাখা হয়েছে।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শুক্রবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

পিসিবি এক বিবৃতিতে জানায়, “সরফরাজ আহমেদের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি দলের জন্য বড় সম্পদ হবে। নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে দলটি ভালো পারফরম্যান্স করবে বলে আমরা আশাবাদী।”

নতুন কোচ, নতুন ক্রিকেটার ও অভিজ্ঞদের মিশেলে পাকিস্তান দলকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বাংলাদেশ সফর তাদের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, তেমনি নিজেদের নতুনভাবে প্রমাণ করার সুযোগ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ