ঢাকা সন্ধ্যা ৬:৫৭, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
পেট্রোল মজুদের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, কারাগারে ম্যানেজার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল সীমান্ত পেরিয়ে চোরাচালানের পথে রক্তাক্ত আনোয়ার, ভারতের ভেতরে হামলার শিকার সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সর্বদা দায়িত্ব পালন করতে হবে : আইজিপি বিএফডিসি’র এমডি মাসুমা রহমান তানিকে ঘিরে যত বিতর্ক স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আবু তৈয়বকে আটক করেছে পুলিশ বিএনপি নেতার পাম্পে ৫০ হাজার লিটার তেলের হিসাব গড়মিল ময়মনসিংহে সুহিলা জমি দখলকে কেন্দ্র করে হুমকি-ভয়ভীতি, থানায় অভিযোগ দায়ের সাংবাদিক মনোনেশ দাস আর নেই সীমান্তবর্তী শেরপুরে বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন মাঝিয়ালী গ্রামের নিরীহ পরিবারের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল বেদখল করার পায়তারা! ময়মনসিংহে চাকুসহ এক ছিনতাইকারী গ্রেফতার প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে ধরা কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচটি মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান এফডিসিতে চলচ্চিত্র দিবসে বিশৃঙ্খলার অভিযোগ ও ক্ষোভ  ময়মনসিংহ নগরীতে রাজ রাজেস্বরী ওয়াটার ওয়ার্কস্ সংরক্ষণের দাবী পুরাকীর্তি সুরক্ষা কমিটির ঈশ্বরগঞ্জে ‘ভাইয়া বাহিনী’র দাপট, জমিদখল-সন্ত্রাসে অতিষ্ঠ এলাকাবাসী খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী সংসদ সদস্যদের খোলাপি ঋণ ৩৩৩০ কোটি টাকা জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪ জন ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারার নোটিশ জারি, জমি বিরোধে উত্তেজনা ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ঝন্টুর বেপরোয়া  দখল বানিজ্য স্কুলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ; সীমা নির্ধারণের দাবি করেছে স্থানীয়রা ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন ওয়াহাব আকন্দ এমপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার

সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সর্বদা দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

সেলিম মিয়া।। আপডেটঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ 28 বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের শিক্ষা, সততা, দক্ষতা ও সচেতনতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের বহুমাত্রিক অপরাধ দমনে পারদর্শী হতে হবে। অপরাধ দমনে তাদের ভূমিকা রাখতে হবে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, আইজিপি প্রশিক্ষণার্থী সাব-ইন্সপেক্টরদের প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইজিপি বলেন, আপনারা শুধু একটা চাকরিতে যোগ দিচ্ছেন তাই নয়, বরং একটা মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন। পুলিশ পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে আপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করাই হলো বাংলাদেশ পুলিশের বড় শক্তি। সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সর্বদা দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আইনের শাসন সমুন্নত রাখা এবং সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া আপনাদের নৈতিক কর্তব্য।

আইজিপি বলেন, সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের তেমনি দায়িত্বপূর্ণ বটে। পুলিশের প্রধান ও প্রথম দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।

এর আগে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের মাঝে পুরস্কার তুলে দেন আইজিপি আলী হোসেন ফকির।

উল্লেখ্য, দুই বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বিদায় জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ