ঢাকা রাত ১:০৬, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বিএনপি নেতার পাম্পে ৫০ হাজার লিটার তেলের হিসাব গড়মিল ময়মনসিংহে সুহিলা জমি দখলকে কেন্দ্র করে হুমকি-ভয়ভীতি, থানায় অভিযোগ দায়ের সাংবাদিক মনোনেশ দাস আর নেই সীমান্তবর্তী শেরপুরে বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন মাঝিয়ালী গ্রামের নিরীহ পরিবারের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল বেদখল করার পায়তারা! ময়মনসিংহে চাকুসহ এক ছিনতাইকারী গ্রেফতার প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে ধরা কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচটি মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান এফডিসিতে চলচ্চিত্র দিবসে বিশৃঙ্খলার অভিযোগ ও ক্ষোভ  ময়মনসিংহ নগরীতে রাজ রাজেস্বরী ওয়াটার ওয়ার্কস্ সংরক্ষণের দাবী পুরাকীর্তি সুরক্ষা কমিটির ঈশ্বরগঞ্জে ‘ভাইয়া বাহিনী’র দাপট, জমিদখল-সন্ত্রাসে অতিষ্ঠ এলাকাবাসী খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী সংসদ সদস্যদের খোলাপি ঋণ ৩৩৩০ কোটি টাকা জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪ জন ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারার নোটিশ জারি, জমি বিরোধে উত্তেজনা ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ঝন্টুর বেপরোয়া  দখল বানিজ্য স্কুলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ; সীমা নির্ধারণের দাবি করেছে স্থানীয়রা ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন ওয়াহাব আকন্দ এমপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নে বিশ্বাসী : স্বরাষ্ট্র মন্ত্রী পল্টন মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার কাউন্সিলের সিদ্ধান্ত বিএনপি’র বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা -সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপি নেতার পাম্পে ৫০ হাজার লিটার তেলের হিসাব গড়মিল

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ 65 বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অভিযোগে ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গত ৬ দিনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল/২৬) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

এই ফিলিং স্টেশনটির মালিক গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে ডিপোর সরবরাহকৃত তেলের চালানের সাথে ফিলিং স্টেশনের মজুদ খতিয়ে দেখা হয়। নথিপত্র অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভৈরব বাজার ডিপো থেকে কয়েক দফায় মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করে, তারা মাত্র ৯ হাজার লিটার তেল পেয়েছে। বাকি প্রায় ৫০ হাজার লিটার তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় তেল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি মজুদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে আটক করা হয়।

রিফাত উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে।

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, নিয়মিত মামলা রুজু করা হয়েছে, পাম্পের ম্যানেজার কে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই ফিলিং স্টেশনে তেল সংকটের কথা বলে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো, অথচ পেছনের দরজা দিয়ে চড়া দামে তেল বিক্রি করা হতো।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ