ঢাকা রাত ১০:০৪, মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে সুহিলা জমি দখলকে কেন্দ্র করে হুমকি-ভয়ভীতি, থানায় অভিযোগ দায়ের সাংবাদিক মনোনেশ দাস আর নেই সীমান্তবর্তী শেরপুরে বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন মাঝিয়ালী গ্রামের নিরীহ পরিবারের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল বেদখল করার পায়তারা! ময়মনসিংহে চাকুসহ এক ছিনতাইকারী গ্রেফতার প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে ধরা কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচটি মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান এফডিসিতে চলচ্চিত্র দিবসে বিশৃঙ্খলার অভিযোগ ও ক্ষোভ  ময়মনসিংহ নগরীতে রাজ রাজেস্বরী ওয়াটার ওয়ার্কস্ সংরক্ষণের দাবী পুরাকীর্তি সুরক্ষা কমিটির ঈশ্বরগঞ্জে ‘ভাইয়া বাহিনী’র দাপট, জমিদখল-সন্ত্রাসে অতিষ্ঠ এলাকাবাসী খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী সংসদ সদস্যদের খোলাপি ঋণ ৩৩৩০ কোটি টাকা জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪ জন ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারার নোটিশ জারি, জমি বিরোধে উত্তেজনা ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ঝন্টুর বেপরোয়া  দখল বানিজ্য স্কুলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ; সীমা নির্ধারণের দাবি করেছে স্থানীয়রা ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন ওয়াহাব আকন্দ এমপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নে বিশ্বাসী : স্বরাষ্ট্র মন্ত্রী পল্টন মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার কাউন্সিলের সিদ্ধান্ত বিএনপি’র বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা -সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের নির্বাচনী জনসভা, ভোট গ্রহণ ৯ এপ্রিল

এফডিসিতে চলচ্চিত্র দিবসে বিশৃঙ্খলার অভিযোগ ও ক্ষোভ 

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ 16 বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রাণের টানে এফডিসিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। ৩ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এফডিসির পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর জাতীয় চলচ্চিত্র দিবসে অংশ নিতে তিনি সকালে এফডিসিতে যান। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তিনি জানান, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খানের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। একটি কেপিআই ভুক্ত জায়গায় এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে অভিহিত করেন সানী। যা দেখে সানী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
ওমর সানী দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদাহরণ টানেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কোনো শোডাউন ছাড়াই সাধারণ মানুষের মতো চলছেন, যা পুরো দেশকে চমকে দিচ্ছে। অথচ চলচ্চিত্রের জায়গায় এখনো কেন দলীয় আবহে শোডাউন দেখা যাবে? এটা অত্যন্ত দৃষ্টিকটু।’
সানী আরও বলেন যে, প্রধানমন্ত্রী নিজেই খেলোয়াড় ও শিল্পীদের পেশাদার থাকাকালীন দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। চলচ্চিত্র দিবসে এমন বিশৃঙ্খলা দেখলে প্রধানমন্ত্রী নিজেও ‘মাইন্ড’ করবেন বলে সানী মন্তব্য করেন।
এফডিসির সামনের কাতারে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, শিবা সানু বারবার অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল। প্রকৃত শিল্পীদের সম্মান দেওয়ার পরিবর্তে বহিরাগতরা সেখানে ছবি তোলা এবং জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ওমর সানী আশা করেছিলেন সেখানে চলচ্চিত্রের কিংবদন্তি উজ্জ্বল ভাইসহ অনেক সিনিয়রকে পাবেন, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে ফিরে আসেন।
ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে যেন তাদের মতো করে থাকতে দেওয়া হয়। তিনি বলেন, ‘বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।’
ওমর সানীর এই বিস্ফোরক মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এফডিসির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
জাতীয় চলচ্চিত্র দিবসে  হাতেগোনা কিছু পরিচালক, শিল্পী ছাড়া তেমন একটা পরিচিত মুখ দেখা যায়নি। শিল্পীদের প্রতিনিধি রোজিনা, পলি, সনি, জয় চৌধুরী ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। সাদামাটা এই আয়োজনে তারকাশূন্য ছিল চলচ্চিত্র দিবস।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ