সব
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
এসময় ভেরিফিকেশন সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় অভিযোগে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ অনুযায়ী ১০ হাজার জরিমানা করা হয়।
সোমবার (৯ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. মোঃ নজরুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. আবিদ হাসনাত। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য