প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।

এসময় ভেরিফিকেশন সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় অভিযোগে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ অনুযায়ী ১০ হাজার জরিমানা করা হয়।

সোমবার (৯ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. মোঃ নজরুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. আবিদ হাসনাত। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন