ঢাকা রাত ২:৩০, রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক : প্রধানমন্ত্রী প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে হিন্দু-মুসলমান সম্প্রীতির বন্ধন অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী গণমাধ্যমের যে অবদান তা ভোলার নয়: ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ; রাতের আঁধারে মাছ নিধন ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক বিস্তার ও কিশোর অপরাধ: নীরব মহামারি দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ কার স্বার্থে শিক্ষার্থীদের ফুসফুসে ধোঁয়ার চিমনি! কোটি টাকা হাতিয়ে নিলেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করলো সরকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক-১ ফুলবাড়িয়ায় শিক্ষক বেলায়েতের খুটির জোড় কোথায়? ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সেরা- ইউএনও মোঃআরিফুল ইসলাম নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১ মার্চ, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ 37 বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে “প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন” শীর্ষক বিশেষ প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়। তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। সারা পৃথিবীর সামনে মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এদেশের যারা প্রগতি বিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিলো- এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে। তিনি আরো বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এরকম একটা উল্টো মেসেজ দিবো- এ রকম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। এবং আমরা তাদেরকে রুখে দিবো ইনশাআল্লাহ।

মন্ত্রী আরো বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, প্রদর্শনীটিকে একটা জীবন্ত জাদুঘরের মতো মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছু দেখেছি ও শিখতে পেরেছি তা হলো- হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়- সেটা তারা কখনো পারেনি। তিনি আরো বলেন, আমরা তখনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে দাবি করেছি।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। তিনি বলেন, আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তারা যেন এই ধ্বংস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশে সত্যিকারের স্বাধীন একটি গণমাধ্যম হিসাবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয় উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যেকোন পত্রিকার তার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। যদি সেটা থেকেও থাকে তবে সেটার সমালোচনা হতে পারে। সেটার জন্য নিয়ম তান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে- আমরা এই পর্যন্ত রাজি আছি। তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারতো। তিনি আরো বলেন, এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি।
স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ