ঢাকা সন্ধ্যা ৭:১৫, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব শিক্ষার্থীদের ও এমপি’র আল্টিমেটাম; ময়মনসিংহে শাওন হত্যা মামলায় গ্রেফতার-৬ দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাজীপুর বিআরটিএর ইন্সপেক্টর নাসিরুল আরেফিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস পালিত ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ দুদিন পর ব্রহ্মপুত্র থেকে উদ্ধার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে পেলেন কোন দপ্তর? একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার : শিক্ষা মন্ত্রী ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজানে অসহায়দের পাশে সদরের এমপি ওয়াহাব আকন্দ রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে গৃহকর্মী নিখোঁজ; রহস্যজনক ভূমিকায় মালিক নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন শুরু সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে : নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে ৪ জন গ্রেফতার ময়মনসিংহে খাল দখলকরে ইউনিয়ন হাসপাতালের ১২ তলা ভবন! ময়মনসিংহে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন আলম সাংমা সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি, গণতন্ত্রের নতুন যাত্রার অঙ্গীকার ফুলবাড়ীয়া এপি’র সামাজিক ক্ষমতায়নে দৃষ্টিভঙ্গির রূপান্তর বিষয়ক কর্মশালা ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত এমপি’র কৃতজ্ঞতা প্রকাশ বিজিবি সীমান্তে রাতভর অভিযানে ০৩ কোটি টাকার ভারতীয় ঔষধ উদ্ধার

দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ 27 বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ (শনিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। পরবর্তীতে আবুল কালাম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জেরে গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের পথরোধ করে। এসময় আল আমিনসহ এ হত্যা মামলার অন্যান্য এজাহার নামীয় আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ২৭ জানুয়ারি নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া (৫২) বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪) দায়ের করেন। মামলা রুজুর পর ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ