সব
রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল, ৪ টি পিস্তল ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তল এমুনিশন, দেশীয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
মন্তব্য