প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার

সেলিম মিয়া।।

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল, ৪ টি পিস্তল ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তল এমুনিশন, দেশীয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন