সব
ময়মনসিংহে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিনির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৯ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৪টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সহ সভাপতি ২, নজরুল ইসলাম খান (দৈনিক সন্ধানী) সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ (দৈনিক মুক্ত খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোত্তালিব দরবারী(ফ্রিল্যান্স) সাংবাদিকদের ভোটে জয়লাভ করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলেন সহ-সভাপতি ১,আবুল কালাম(দৈনিক ইত্তেফাক), বার্তা),সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম(দৈনিক কালের কন্ঠ),অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (দৈনিক আজকের পত্রিকা),দফতর সম্পাদক মো. হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ),ধর্মীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি ),তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মিজা মোঃ মঞ্জুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন),কমিটির কার্যকরী সদস্য-১রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর), কার্যকরী সদস্য ২, এসএম গোলাম ফারুক আকন্দ (দৈনিক ভোরের ডাক),কার্যকরী সদস্য -৩, কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)।প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ।
উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম (পদাধিকার)বলে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মন্তব্য