ঢাকা রাত ৪:৫০, শুক্রবার, ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কোরবানির পশুর বর্জ্য যথাযথ স্থানে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষার আহ্বান:তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ রাজউকের প্রধান প্রকৌশলী মো: নুরুল ইসলাম-এর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড ও লাশ গুমঃ সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঝিনাইগাতীতে প্রবাসী পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলল ধর্ষণের প্রমাণ বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্যোগ নেই শেরপুরের গারো পাহাড়ের বেদখল বনভূমি উদ্ধারের বিলুপ্তির পথে জীববৈচিত্র্য কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের  নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শত কোটি টাকার সম্পদের সন্ধান  ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার শম্ভুগঞ্জে রেললাইনে হাওর এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে গাছে বাধা যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার নতুন পে-স্কেল প্রথম দুই বছরে মূল বেতন এবং তৃতীয় বছরে কার্যকর হবে সব ভাতা

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ 70 বার পড়া হয়েছে

নির্বাচনী বৈতরণী পার হতে জামায়াতে ইসলামীসহ ৮-দলীয় জোটের সঙ্গে ‘আসন সমঝোতা’র পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এমন গুঞ্জনে দলটির ভেতরে চরম বিদ্রোহ দেখা দিয়েছে।

জামায়াতের সঙ্গে যে কোনো ধরনের রাজনৈতিক জোট বা সমঝোতার তীব্র বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি ‘বিস্ফোরক’ চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ৩০ জন শীর্ষ নেতা। চিঠিতে এই জোটের প্রচেষ্টাকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ এবং ‘আদর্শিক আত্মহত্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে নেতারা সাফ জানিয়েছেন, কৌশলগত কারণে এনসিপির ঘোষিত নীতি ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা বিসর্জন দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিঠিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, গত এক বছর ধরে জামায়াত-শিবির বিভাজনমূলক রাজনীতি, অন্যান্য দলের ভেতর গুপ্তচরবৃত্তি, স্যাবোটাজ এবং এনসিপির ওপর নিজেদের অপকর্ম চাপানোর অপচেষ্টা চালিয়েছে। এমনকি অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও এর ছাত্রসংগঠনের নারী সদস্যদের ‘চরিত্র হনন’-এর মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে চিঠিতে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ধর্মকে কেন্দ্র করে ‘সামাজিক ফ্যাসিবাদের’ উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে জামায়াতের ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা ও গণহত্যার সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেছেন। তাদের মতে, জামায়াতের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মৌলিক মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এনসিপির শীর্ষ নেতৃত্বের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করে চিঠিতে বলা হয়েছে, ইতঃপূর্বে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩০০ আসনেই একক প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করার পর এখন সামান্য কিছু আসনের লোভে জোটে যাওয়া চরম রাজনৈতিক বিশ্বাসহীনতার পরিচয়।

চিঠিতে সই করা নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

বিদ্রোহী এই নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামায়াত জোটের খবরের পরেই সাধারণ সমর্থক ও মধ্যপন্থি ভোটাররা দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। অবিলম্বে এই অবস্থান থেকে সরে না এলে এনসিপি তার ভিত্তি হারাবে বলে তারা মনে করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ