ঢাকা সকাল ১০:২৪, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে : মির্জা ফখরুল

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ 110 বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। একই সংবাদ সম্মেলনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির ‘আসন সমঝোতা’র আনুষ্ঠানিক ঘোষণাও দেন।

আসন সমঝোতা অনুযায়ী, জমিয়তে উলামায়ে ইসলাম চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ওই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আসনগুলো হলো:

১. নারায়ণগঞ্জ-৪: মুফতি মনির হোসাইন কাসেমী।
২. নীলফামারী-১: মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী।

৩ . সিলেট-৫: মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক।

৪. ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা জুনায়েদ আল হাবীব।

বিএনপি মহাসচিব জানান, জমিয়তে উলামায়ে ইসলাম তাদের নিজস্ব নির্বাচনী প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবে। এই চারটি আসন বাদে সারা দেশের অন্য কোনো আসনে তারা প্রার্থী দেবে না।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ইতিমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে আজ ৪টি আসনে এই সমঝোতা সম্পন্ন হলো।

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন অন্তর্বর্তীকালে আছে। আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। এর মধ্যে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ভয়ংকর চক্রান্ত করছে।’ তিনি এই চক্রান্ত রুখে দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের দিক থেকে আরও কার্যকর ভূমিকা রাখা দরকার। নির্বাচনের পরিবেশ তৈরিতে তারা আইনশৃঙ্খলার দিকে পুরোপুরি দৃষ্টি দেবেন বলে আমরা প্রত্যাশা করছি।’ তিনি মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারা সরকারের অন্যতম ব্যর্থতা।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দীসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তে উলামায়ে ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই সমঝোতা গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে আরও সুগম করবে।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ