ঢাকা বিকাল ৪:৩৭, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ 102 বার পড়া হয়েছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইট অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তাদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এই ছয় শান্তিরক্ষী শহীদ হন। দেশে প্রত্যাবর্তনের সময় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। মরদেহ গ্রহণকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েন ইউনিসেফ মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মানসূচক স্যালুট দেন।

আইএসপিআর আরও জানিয়েছে, জানাজা শেষে ছয়জন শহীদকে যথাযথ সামরিক মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় দাফন করা হবে।

উল্লেখ্য, ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
শাহজালাল বিমানবন্দরে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শ্রদ্ধা জানানো হয়। ছবি- সংগৃহীত

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ