ঢাকা দুপুর ১:১২, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি ‎ফুলবাড়ীয়ায় যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা ও খামারিদের ৩ লাখ টাকার চেক বিতরন ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ‎নান্দাইলে কৃষক জনাব আলী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন ‎কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থনপুষ্ট সংগঠন “ছাত্র আন্দোলন” কেন্দ্রীয় কমিটি ঘোষণা পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১ নজরুল বর্ষে ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলায় পালাগান পরিবেশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত বিমান বাহিনীর নিহত সাবেক পাইলট তাহসিফ সাউরির লাশ ঘিরে হাজারো প্রশ্ন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি ৩ কর্মকর্তা ( তোফাজ্জল-নাহিদা বারিক- রকিবুর) এবার ওএসডি কিসমত সেতু মোড় উদ্বোধন দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

অসহায় রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর, নেত্রকোনা।। আপডেটঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ 107 বার পড়া হয়েছে

দীর্ঘ পাঁচমাস শয্যাশায়ী অবস্থায় থাকা ৮০ বছর বয়সী রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। উনার এই মহান উদ্যোগে, দলের স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে গতকাল ৭ ডিসেম্বর রোজেলা হাজংকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোজেলা হাজং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের মেনকি গ্রামের বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত পাঁচমাস ধরে পুরোপুরি বিছানায়। তার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন, ফলে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখতে হয় অধিকাংশ সময়। এমন মানবিক ও সামাজিক সংকটে থাকা রোজেলার চিকিৎসার সুযোগ প্রায় শূন্য পর্যায়ে নেমে এসেছিল।

গত ৮ নভেম্বর লেংগুড়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে বাঁশের তৈরি চাঙ্গারী বেয়ে দুইজন গ্রামবাসী তাকে কাঁধে করে নিয়ে আসে ডাক্তারের কাছে। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, রোজেলা হাজং এর জরুরি অপারেশন প্রয়োজন। কিন্তু স্থানীয় অঞ্চলে উন্নত সার্জিক্যাল সেবার অভাব থাকায় দ্রুত বিভাগীয় শহরের হাসপাতালে নিয়ে অপারেশন করা জরুরী হয়ে পড়ে। কিন্ত রোজেলা হাজংয়ের সেই সামর্থ নেই।

দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী, মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল। রোজেলার বিষয়টি জানার পরই তিনি চিকিৎসার দায়িত্ব নেন এবং দ্রুত হাসপাতাল ভর্তি করার উদ্যোগ নেন। তার নির্দেশনা ও আর্থিক সহায়তায় টিমের সদস্যরা ৭ ডিসেম্বর সকালে রোজেলাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং শিগগিরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

হাজং নেতা পল্টন হাজং বলেন, দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলে স্বাস্থ্যসেবা এখনো নাগরিক মানের বাইরে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী হাজং, গারো ও অন্যান্য নৃ-গোষ্ঠীর মানুষদের চিকিৎসা, পুষ্টি ও মৌলিক সুবিধা থেকে তারা এখনো বহু দূরে। ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্দ্যেগ এবং রোজেলা হাজংয়ের চিকিৎসার বিষয়টি এই সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। তিনি এমপি নির্বাচিত না হয়েও, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, আমরা হাজং জনগোষ্ঠী ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গারো পাহাড়ের কোলঘেঁষা এই অঞ্চলের মানুষ বিশেষ করে হাজং সম্প্রদায় বহু বছর ধরে স্বাস্থ্যসেবার বঞ্চনায় ভুগছেন। একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেটাই আমার অঙ্গীকার। দলীয় বিভাজন নয়, মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমার এ ধরনের মানবিক উদ্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে অব্যাহত থাকবে। মহান আল্লাহ চাইলে, একে একে এই অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ