ঢাকা রাত ৮:৪৩, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন

মাত্র  ৩ মাসে ১০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল, এনবিআরের ডিজিটাল সাফল্য

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ 147 বার পড়া হয়েছে

চলতি ২০২৫-২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি ব্যক্তি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই ফলাফলকে কর প্রশাসনে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক সফলতা হিসেবে বিবেচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যম কে  জানান, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এনবিআরের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর থেকে করদাতারা স্বাচ্ছন্দ্যে এই ডিজিটাল সুবিধা ব্যবহার করছেন।
এ বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, মৃত করদাতার আইনগত প্রতিনিধি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। যদিও এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রাপ্তরাও চাইলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, তবে করদাতারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও সহজে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করলে ই-মেইলের মাধ্যমে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। ই-রিটার্ন সিস্টেমে করদাতাদের কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। কেবল আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই তাৎক্ষণিক ভাবে Acknowledgement Slip ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব হচ্ছে। এই সরলীকৃত পদ্ধতির কারণে দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের মধ্যে ই-রিটার্ন দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে।
করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে এনবিআর এ বছরও অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। করদাতাদের পাশাপাশি আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ও চার্টার্ড সেক্রেটারিজদেরও ই-রিটার্ন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে এনবিআর একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে, যেখানে টেলিফোনিক সহায়তা মিলছে। পাশাপাশি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশন এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সেবা পাওয়া যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে, চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে দাখিল সম্পন্ন করতে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ