ঢাকা দুপুর ১২:৩১, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

সাবেক সমন্বয়ক নিখোঁজ, হাসনাতের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ 274 বার পড়া হয়েছে

উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি এই ঘটনাকে ‘চরম উদ্বেগজনক ও ভীতিকর’ বলে উল্লেখ করেছেন এবং সরকারের প্রতি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’

তিনি আরও বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’

এদিকে নিখোঁজের তিন দিন পার হলেও কে. এম. মামুনুর রশিদের সন্ধান না পাওয়ায় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তার পরিবার ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ তার আব্বুর কথা বলে। আমার স্বামীকে কেন গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।’ তিনি স্বামীকে ফিরে পেতে প্রশাসন ও জাতীয় নাগরিক পার্টির প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মামুনের বাবা মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ দেখতে চাই না। প্রশাসনকে আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কে. এম. মামুনকে খুঁজে বের করুন।’

জাতীয় নাগরিক পার্টির সাবেক মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, ‘মামুন ভাই গুম হয়েছে মানে সরাসরি সকল জুলাই যোদ্ধাদের ওপর আঘাতের শামিল। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিতে চাই। এই সময়ের মধ্যে মামুন ভাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’ অন্যথায় উত্তরা বিএনএস সেন্টার অবরোধ করার হুঁশিয়ারিও দেন বক্তারা।

উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কে. এম. মামুন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় তিনি সক্রিয়ভাবে রাজপথে অংশ নিয়েছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ