ঢাকা রাত ৪:০৯, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

কোনো নেতা-কর্মীকে সবুজ সংকেত দেওয়া হয়নি- রুহুল কবির রিজভী

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২০ অপরাহ্ণ 177 বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির পক্ষ থেকে কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ বা সবুজ সংকেত দেওয়া হয়নি। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাইবাছাই করে যোগ্য প্রার্থী নির্ধারণ করা হবে। সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমরা লক্ষ্য করছি সম্প্রতি কিছু পত্র-পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উসকে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপিতে বিভেদ সৃষ্টির জন্য কিছু মিডিয়া মিথ্যা অপপ্রচার ও প্রপাগান্ডায় লিপ্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে, তখন গভীর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে কুচক্রী মহল।

ইতোমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে- তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে।

তিনি আরও বলেন, কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।

বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে। কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। সুতরাং তফসিল ঘোষণার পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

দলের এই মুখপাত্র বলেন, সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন।

তিনি তাগিদ দিচ্ছেন, বিএনপির নেতা-কর্মীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে হবে। আমাদের প্রত্যেক গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে দলের নেতা-কর্মীরা কখনোই লিপ্ত থাকবে না। তাহলে অবশ্যই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের সারা দেশে দ্বারে দ্বারে গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সনদ ৩১ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার এবং আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান বারবার একটি কথা বলছেন- যা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, সেটি হলো- জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রপাগান্ডাই বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী, শুভার্থী ও শুভাকাক্সক্ষীদের প্রতি তারেক রহমানের আহ্বান- ‘জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন’।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ