ঢাকা রাত ১২:৪২, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিউইয়র্কের ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ 220 বার পড়া হয়েছে

নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে ঘটনা উদ্বেগজনক যা নিন্দা জানাচ্ছে সরকার। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছ, এই হামলা পরিচালনা করেছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা।

আরও বলা হয়, এই জঘন্য কাজটি একটি স্পষ্ট ও বেদনাদায়ক স্মৃতি মনে করিয়ে দেয়—হাসিনা শাসনামলে যে বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়েছিল, সেটি নির্মূল করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের সফরের সময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি অনুমান করে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বেই বিভিন্ন সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে একটি নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ নিরাপত্তাযুক্ত পরিবহন ইউনিটে ওঠানো হয়। তবে অপ্রত্যাশিত ও শেষ মুহূর্তের ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে বাধ্য করা হয়।

অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক নেতাদের জন্য অব্যাহত ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও, দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এই ত্রুটির ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন।

বাংলাদেশ মিশনের মাধ্যমে ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে যাতে দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার ফলে প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। মার্কিন ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ ও নিয়মিত সমন্বয়ের মাধ্যমে বিদেশে তাদের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করছে।

আরও বলা হয়, আমরা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসন রক্ষায় আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের যেকোনো কর্মকাণ্ড—বাংলাদেশের ভেতরে হোক বা দেশের বাইরে—সহ্য করা হবে না। যথাযথ আইনগত ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ