ঢাকা দুপুর ১:৫১, সোমবার, ৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা কোতোয়ালী ও ডিবি পুলিশের  যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের “দশ” সদস্য গ্রেপ্তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি

দেশে ফিরেছেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ সোমবার, ৯ জুন, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ 188 বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার গভীররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীর সামাদ।

তিনি বলেন, “থাই এয়ারওয়েজের টিজি-৩৯৯ ফ্লাইট, যেটা রাত ১টা ২৫ মিনিটে বিমান বন্দরের পৌঁছায়; সেই ফ্লাইটে তিনি (আবদুল হামিদ) এসেছেন।”

আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার শ্যালক নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। সাবেক রাষ্ট্রপ্রধানকে উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামানো হয়। তার পরনে লুঙ্গি ও নীল রঙের একটি চাঁদর দেখা গেছে।

গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৈষম্যবিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক মামলার আসামি হয়েও তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে আলোচনার মধ্যে কয়েকটি দলের দাবির মুখে গত মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে স্থগিত করা হয় দলটির নিবন্ধন।

সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ নিয়ে শোরগোলের মধ্যে তাকে নিয়ে ১৪ মে ফেইসবুকে ‘আবেগঘন’ পোস্ট দেন তার ছেলে রিয়াদ আহমেদ তুষার।

বাবা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জানিয়ে তিনি লিখেছিলেন, “৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না; বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন।

“ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাঁড়িয়েছে; যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না। বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে। যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য।”

ডেপুটি স্পিকার ও স্পিকার হিসাবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।

তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় থাকেন আবদুল হামিদ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ