ঢাকা দুপুর ১:১০, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার দুর্গাপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক ক্রসফায়ার” নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা অবশেষে ময়মনসিংহের সদর সাব-রেজিস্ট্রার বিতর্কিত জাহিদ হাসানের বদলি দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন : আইজিপি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ সাজেকে গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের আদি বিনোদন কেন্দ্র পূরবী সিনেমা হল

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:১৫ পূর্বাহ্ণ 418 বার পড়া হয়েছে

একটা সময় ময়মনসিংহ নগরীর জনপ্রিয় ও উৎসব মুখর বিনোদন কেন্দ্র বলতে পূরবী সিনেমা হলকে বুঝাতো কিন্তু কালের বিবর্তনে প্রযুক্তির আধুনিকতায় আজ সেটি জন মানবহীন হয়ে পড়েছে। কোনো সিনেমা চালাতে গেলে লাভ তো দূরের কথা মেইনটেন্যান্স খরচ উঠানোই দুষ্কর। তাই ভেঙে ফেলা হচ্ছে নগরীর প্রাচীনতম এই সিনেমা হলটি।

বেশির ভাগ অংশের ভাঙার কাজ শেষ, সামনের অংশটুকু গুঁড়িয়ে দিলেই আর চেনা যাবে না ময়মনসিংহ নগরীর পূরবী সিনেমা হলটি। এই বিনোদন কেন্দ্র ভাঙতে দেখে কৈশোরের স্মৃতিচারণ ও আক্ষেপ করেন ওই এলাকাসহ আশেপাশের বয়োজ্যেষ্ঠ বাসিন্দাগণ।

মালিক পক্ষ জানায়, কয়েক বছর ধরে প্রতি শোতে পাঁচ-সাতজন দর্শক হয়। অনেক সময়
দর্শক না থাকায় শো বন্ধ থাকে। দিনের পর দিন স্টাফ খরচও না ওঠায় হল ভাঙার সিদ্ধান্ত
নিতে হয়েছে। সেখানে বহুতল ভবন করে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে পূরবী সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।

অনেকে বলছেন, আগেও যতগুলো সিনেমা হল ভাঙা হয়েছে কর্তৃপক্ষের ছিল একই উছিলা। সিনেপ্লেক্সের জায়গায় হয়েছে মোবাইল, প্রসাধনীর জমকালো দোকান। এর আগে ২০০২ সালের ৭ ডিসেম্বর অলকা, অজন্তা, ছায়াবাণী ও পূরবী সিনেমা হলে একজোগে বোমা হামলা হয়। এর পরই মূলত সিনেমা হলগুলোয় দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। করোনার পর থেকে সেই সংখ্যা আরও বাড়ে। হলের নিচতলায় ৭০০ আসন, দ্বিতীয় তলায় ডি চেয়ার ছিল ৩২০টি এবং বক্স ছিল ২০টি। এ ছাড়া মানসম্মত সিনেমা তৈরি না হওয়ায় দর্শক হারিয়েছে সিনেমা হলগুলো।

গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, ৮-১০ জন শ্রমিক দেয়াল ভেঙে ইট, পাথর ও লোহা সরানোর কাজ করছেন। শ্রমিক মুকুল মিয়া বলেন, ‘গত ২৫ ডিসেম্বর থেকে হল ভাঙার কাজ শুরু করেছি। দৈনিক গড়ে ১২-১৪ জন শ্রমিক কাজ করছি। প্রথম-দ্বিতীয় তলার ছাদ এবং দেয়াল ভাঙা হয়েছে। সম্পূর্ণ ভাঙতে আরও কমপক্ষে তিন মাস সময় লাগবে।’

ঠিকাদার হারুন অর রশিদ বলেন, ‘১৫ লাখ টাকায় পূরবী সিনেমা হলের পুরাতন মালপত্র
ক্রয় করেছি। আমরা সেগুলো ভেঙে এখন জায়গা খালি করছি। সব মিলিয়ে আমাদের চার মাস
সময় লাগবে।’

স্থানীয় বাসিন্দা জলিল মিয়া জানান, এই হলটি দেখতে দেখতে বড় হয়েছেন তারা। এক সময় সিনেমার জোয়ার ছিল। তাই মানুষ হলের আশপাশে অনেক ভিড় জমাত। এখন ছবি না চলার কারণে মালিকপক্ষ হল ভাঙছে। এতে খারাপ লাগলেও মালিক তো আর বছরের পর বছর লোকসান গুনবেন না।

পূরবী সিনেমা হলের ম্যানেজার মোখতার হোসেনের ভাষ্য, দেশের নামকরা কয়েকটি হলের একটি ছিল পূরবী। স্বাধীনতার বেশ কয়েক বছর আগে হলটি নির্মাণ করা হয়েছিল। তখন ভালো ভালো ছবি নির্মিত হওয়ায় হলভর্তি দর্শক হতো। বিশেষ করে করোনার পর হলের দর্শক একেবারে ধস নামে। তিনি বলেন, ‘সবশেষ এক মাস আগে আমরা এক বুক জ্বালা ছবিটি চালিয়েছিলাম। আমার কিছু আর জানা নেই।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ