ঢাকা রাত ৯:৫৯, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক বিস্তার ও কিশোর অপরাধ: নীরব মহামারি দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ কার স্বার্থে শিক্ষার্থীদের ফুসফুসে ধোঁয়ার চিমনি! কোটি টাকা হাতিয়ে নিলেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করলো সরকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক-১ ফুলবাড়িয়ায় শিক্ষক বেলায়েতের খুটির জোড় কোথায়? ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সেরা- ইউএনও মোঃআরিফুল ইসলাম নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ময়মনসিংহে আয়েত আলী শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মাহফিল রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ 170 বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ পূর্বক পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা যদি শুধু মেট্রোরেল, দ্রুতগতির ট্রেন, ফ্লাইওভার কিংবা বড় অবকাঠামো নিয়ে চিন্তা করি, কিন্তু পরিবেশের দিকে মনোযোগ না দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি করবো।’

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাবতে হবে, ঢাকার রাস্তায় বাস করা এত কঠিন কেন? কেন আমরা শান্তভাবে বসে চিন্তা করতে পারি না? শব্দদূষণ, বায়ুদূষণ, নদীদূষণ ও খাদ্যে ভেজাল—সবকিছুই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অথচ পরিবেশ নিয়ে অনেক সময় আমরা শুধু সাধারণভাবে ভাবি, বাস্তবসম্মত পদক্ষেপ নেই না। এখনই উপযুক্ত সময় দেশকে দূষণমুক্ত করতে সবাই মিলে কাজ করা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সরওয়ার আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৭৫বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ভূগোল ও পরিবেশ বিভাগ এবং আমার কাজের মধ্যে আত্মীয়তা রয়েছে। কারণ, আমি যে বিষয়ে কাজ করি, আপনারা সেই বিষয়েই পড়াশোনা করছেন। কিন্তু আমরা এমন বাস্তবতায় বাস করছি, যেখানে লাউডস্পিকারের উচ্চ শব্দে সারাক্ষণ বিরক্ত হতে হয়। আমাদের এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে শব্দদূষণ সহনীয় মাত্রায় থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগকে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে প্লাস্টিক দূষণ কমানোর জন্য। পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ছাড়া একটি সভ্য ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়।’

রিজওয়ানা হাসান বলেন, ‘আমি আশা করি, এখান থেকে যারা পড়াশোনা শেষ করে বের হবেন, তারা দায়িত্বশীল প্রশাসক, করপোরেট কর্মকর্তা বা কর্মী হয়ে পরিবেশের প্রতি সংবেদনশীল থাকবেন। আপনারা কীভাবে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরকে সহায়তা করতে পারেন, সে বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমাকে জানান। আপনাদের মতামত গ্রহণ করে আমরা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে। আমি আশা করি, ভূগোল ও পরিবেশ বিভাগ আমাদের হতাশ করবে না, বরং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যরা, পরিবেশবিদ এবং আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ