ঢাকা রাত ১০:৩০, শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নারী ও শিশুদের উপর সহিংসতা রোধে পারায়ন প্রকল্প কার্যক্রম ও সেবা নিয়ে আলোচনা সভা জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক মসিকের শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন : ওয়াহাব আকন্দ এমপি সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই : চীফ হুইপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা : প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ-দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী  নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ময়মনসিংহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মুত্যু!

শুরু হলো বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ 326 বার পড়া হয়েছে

‘বেশির ভাগ মুক্তিযোদ্ধার জুতোই নেই। তবু মোজাও কিনি। মোজা দিই। অন্তত নিজেকে তো ভোলানো যায়—আমার ছেলেরা এই শীতে জুতো-মোজা পরে যুদ্ধ করছে।

’ ডিসেম্বরে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচারণা শহীদ জননী জাহানারা ইমামের। ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থে ১৯৭১ সালের ১ ডিসেম্বরের স্মৃতিচারণায় তিনি তুলে ধরেছেন সেই সময়ের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বাস্তবতা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে শহীদ শাফী ইমাম রুমীর মা জাহানারা ইমাম নিয়মিত গোপনে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করতেন। শীতের শুরুতে তিনি শীতবস্ত্রও কিনে পাঠাতেন মুক্তিযোদ্ধাদের জন্য। বিজয়ের মাত্র তিন দিন আগে তার বড় ছেলে রুমী শহীদ হন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ী হয় বাঙালি জাতি। তৎকালীন পূর্ব বাংলার বাঙালিদের দীর্ঘদিনের স্বাধিকারের আন্দোলন চূড়ান্ত পরিণতি পায় ডিসেম্বর মাসে। বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ নামের এক নতুন স্বাধীন রাষ্ট্র।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানি শাসকদের নতুন ঔপনিবেশিক শাসনের কবলে পড়ে বাঙালি। শোষণ-বঞ্চনা চলে ২৩ বছর। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে ষাটের দশকের ছাত্র আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণ-আন্দোলন আর সত্তরের নির্বাচনের পথ ধরে চলে আসে ঐতিহাসিক একাত্তর। ২৫ মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ শুরু করে। তাদের পরিকল্পিত গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’-এর পর শুরু হয় মুক্তিযুদ্ধ।

মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব শ্রেণি-পেশার মানুষ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বহু প্রাণ ও নারীর সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি দেখা পায় তার পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে হত্যা করে লেখক, শিক্ষক, শিল্পীসহ জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের অনেককে। ডিসেম্বর তাই বাঙালি জাতির জন্য যুগপৎ অশ্রু ও উত্সবের মাস।

এবার বিজয়ের মাস উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আবারও বহু প্রাণের বিনিময়ে প্রায় ১৬ বছরের একটানা কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এবার তাই কিছুটা ভিন্ন পরিস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে বিজয়ের মাস ও বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর পালিত হবে বিজয় দিবস।

বিজয় দিবস সামনে রেখে এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিটি জেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং চারু, কারু ও স্থানীয়ভাবে উত্পাদিত শিল্পপণ্য নিয়ে বিজয়মেলা আয়োজন করবে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধা দিবস পালন নিয়ে অনিশ্চয়তা : বেশ কয়েক বছর ধরে ১ ডিসেম্বর কয়েকটি রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংগঠন মুক্তিযোদ্ধা দিবস পালন করে আসছে। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে দিবসটি পালন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

১ ডিসেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে “সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১” ও বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর এদিন সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন বেদিতে সমবেত হয়ে দিবসটি উদযাপন করেন। তবে সেক্টর কমান্ডারস ফোরাম এবার দিবসটি উদযাপন করবে না বলে জানা গেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ