ঢাকা বিকাল ৪:১৮, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু

তারেক রহমানের ভিডিও কনফারেন্স রুমে প্রবেশে বাধা, সংঘর্ষে আহত ৩০

জামালপুর সংবাদদাতা।। আপডেটঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৪ পূর্বাহ্ণ 187 বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে শনিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জেলা বিএনপির সীমিত সংখ্যক নেতাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্স শুরুর আগে থেকেই সেখানে দলীয় নেতকর্মী উপস্থিত হন।

ভিডিও কনফারেন্স শুরুর কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি নিলুফার চৌধুরী মনির নেতৃত্বে নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে গেলে আসন না থাকায় তাকে বাধা দেয়া হয়। এ সময় আগে থেকেই বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সেখানে অবস্থান করছিলেন।

নিলুফার চৌধুরী মনি তার নেতাকর্মীদের নিয়ে জোরপূর্বক প্রবেশ করতে গেলে হট্টগোল সৃষ্টি হয়। এর এক পর্যায়ে কমিউনিটি সেন্টারের বাইরে দেওয়ানপাড়া মোড় ও ফৌজদারী মোড় এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মী-সমর্থকদের সাথে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমিউনিটি সেন্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও ফৌজদারী মোড়ে পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে শাকিল লষ্কর (৪০), সাগর (২৪), রাশেদুজ্জামান (৪২), শাহেদ মির্জা (৪২), আমজাদ (৩৬), নুরুল ইসলাম (৬৬) কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সীমিত সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্স শুরুর দশ মিনিট আগে জামালপুরের একজন কেন্দ্রীয় নেত্রী ও অপর কেন্দ্রীয় নেতা যারা ঢাকায় অবস্থান করেন তারা ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এই অনুষ্ঠান তাই সকলের প্রবেশের সুযোগ নেই বলে তাদের অনুরোধ করা হয়। কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে বিশৃঙ্খলা করে কমিউনিটি সেন্টার ও কিছু গাড়ি ভাঙচুর করে।

এ প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন, জেলা বিএনপি যদি সুষ্ঠুভাবে ক্রাইটেরিয়া করত আমাদের ছেলেরা যেতে পারত। তারা অন্যায়ভাবে, অগণতান্ত্রিকাভাবে ক্রাইটেরিয়া করেছে এতে যারা ত্যাগী, গত ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছে তারা যেতে পারেনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, একটি অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হওয়ায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোনো পক্ষ থেকেই অভিযোগ পাইনি, সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ