ঢাকা দুপুর ১২:৩২, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ

ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাই এক সঙ্গে কাজ করছে : আইজিপি

সেলিম মিয়া স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ 190 বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র্যাব, পুলিশের বিশেষায়িত অন্যান্য ইউনিট এক যোগে কাজ করছে। পুলিশের সাথে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকরাও কাজ করছেন।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রি.) সকালে গাবতলী বাসটার্মিনাল ও গরুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আইজিপি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) যাত্রী ও গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন।

দেশবাসীকে আসন্ন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, প্রতিবারের মতো ঈদের জামাত, গরুর হাট, রেল, সড়ক, নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সবদিকে সব কিছু বিবেচনা রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঘরমুখো মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, অনেকে রওনা হচ্ছেন। তারা যাতে স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেজন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে।

তিনি বলেন, রমজানে ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে হয়, কিন্তু এই ঈদে মানুষসহ পশুবাহী গাড়ি এই দ্বিমুখী চ্যালেঞ্জ পুলিশকে সামাল দিতে হয়। এসব বিষয়ে বিবেচনা রেখেই আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথ স্থানে নিরাপদে যেতে পারে এজন্য সারা রাস্তায় পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রয়েছে। পশুবাহী গাড়ি কোন অভিযোগ ছাড়া কেউ কোথাও থামাতে পারবেনা, পুলিশের সকল ইউনিট এ বিষয়ে সতর্ক আছে।

ব্যাংকের মাধ্যমে লেনদেন এবং বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন আইজিপি। জাল টাকার বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। অজ্ঞান বা মলম পার্টি, অতিরিক্ত হাসিল আদায়কারী অথবা চাঁদাবাজদের বিরুদ্ধে কোন তথ্য থাকলে তিনি পুলিশকে জানানোর অনুরোধ করেন এবং দ্রুততম সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশকে জানাবেন প্রয়োজনে ৯৯৯-এ ফোন করলে দ্রুততম সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে।

আইজিপি বলেন, মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি বা ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর অনুরোধ করেন আইজিপি। গতি পরীক্ষা করতে স্পিডগান দিয়ে গতি পরীক্ষা করবে হাইওয়ে পুলিশ।

যাত্রীদের প্রতি নিরাপদ ঈদ যাত্রায় আইজিপি বলেন, জীবনের মূল্য অনেক বেশি। যাত্রী হয়ে পণ্যবাহী পরিবহনে উঠবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপদে পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন করে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে আশার প্রত্যাশা করেন আইজিপি। পশুসহ মানুষের জীবনহানির সংশয় থাকায় ট্র্যাক বা টলারে অতিরিক্ত পশু বহন না করার অনুরোধ করেন আইজিপি।

সম্মানিত নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ঈদের ছুটিতে বাসা বাড়ি ফাঁকা রেখে যাওয়ার সময় নিজ নিজ সতর্কতা অবলম্বন করুন। বাসার সিসিটিভি সচল রয়েছে কি-না তা পরীক্ষা করুন। কারো কোন সমস্যা হলে দ্রুত নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশের সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। ঈদে নিজেরা ছুটিতে না গিয়ে দেশবাসী যাতে নিরাপদ-নির্বিঘ্নে ঈদ উপযাপন করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। জনগণকে সেবা দিয়ে পুলিশ সদস্যরা গর্ব ও আনন্দ অনুভব করে। পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে না গেলেও দেশবাসী উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে দেখে পুলিশ স্বস্তি অনুভব করে।

আইজিপি ও ডিএমপি কমিশনার গাবতলী বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ