ঢাকা , , ,
শিরোনাম:
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায় ‎ময়মনসিংহে আইনজীবী সহকারী মোসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা ‎ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ

ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ডিএমপির উদ্যোগে ঢাকায় হচ্ছে চিলড্রেন’স ট্রাফিক পার্ক 

সেলিম মিয়া স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ 209 বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জাপানের আদলে ঢাকায় স্থাপন করা হবে চিলড্রেন’স ট্রাফিক পার্ক। যেখানে নতুন প্রজন্মকে শৈশব থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলতে হাতে কলমে শেখানো হবে সড়কে চলাচলের নিয়ম। চিলড্রেন’স ট্রাফিক পার্কে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরকেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলা হবে।

 মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাইকার (JICA) যৌথ উদ্যোগে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।

যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে নাগরিক সেবা প্রধানের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে রাজধানীর ট্রাফিক সমস্যা সমাধানে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছি।

তিনি বলেন, উন্নয়ন সহযোগী জাইকা ডিএমপির সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ লক্ষে গত দুই বছর যাবৎ জাইকা ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ডাটা সংগ্রহ ও অ্যানালাইসিস বিষয়ে কাজ করছে।

তিনি আরো বলেন, সবচেয়ে বেশি যে বিষয়টার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সামগ্রিকভাবে সকলের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক নিরাপত্তা ও রাস্তা ব্যবহারে ট্রাফিক আইনের ব্যাপারে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা। জাইকা এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। জাপান সরকার ১৯৬০ সাল থেকে এ কাজগুলো করে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে একেবারে শৈশব থেকে শুরু করতে যাচ্ছি। জাইকা ও ডিএমপির যৌথ উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিশুদের সচেতন করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে শিশুরা যেন ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কীভাবে চলতে হয় এই বিষয়গুলোর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সেজন্য ঢাকার বিভিন্ন স্থানে চিলড্রেন’স ট্রাফিক পার্ক তৈরি করা হবে।

তিনি বলেন, জাইকার সহযোগিতায় ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বিশেষ করে যানজট কোথায় হচ্ছে, কোথায় দুর্ঘটনা বেশি হচ্ছে, এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডাটা সংগ্রহ করে সেগুলো অ্যানালাইসিস করে সেগুলোর সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে জাইকার ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)-এর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৩ জন কর্মকর্তা জাপানে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমাদের মনে হয়েছে শৈশব থেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যেগুলো প্রয়োজন সেগুলো জাপান ওই সময় শুরু করেছে। দেরিতে হলেও আমরা এখন মনে করছি যে, সুনাগরিকের যে বৈশিষ্ট্য সেগুলো কীভাবে শিশুদের ভিতরে প্রবেশ করানো যায় এই উদ্যোগগুলো আমরা এখন থেকে গ্রহণ করছি।

তিনি বলেন, বাংলাদেশের যারা সরকারি সেবা গ্রহণ করছেন তাদের মধ্যে পরিবেশ তৈরি করতে হবে। সর্বস্তরের মানুষের মধ্যে এমন পরিবেশ তৈরি করে দেওয়া যেটি আইন মানার ক্ষেত্রে, ট্রাফিক আইনের প্রতি ও সড়ক ব্যবহারের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে সহায়তা করবে। সবার মধ্যে ‘প্রায়োরিটি টু আদার্স ’এমন মানসিকতা তৈরি করতে পরলে আমরা সুন্দর একটি নাগরিক জীবন উপভোগ করতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি চালক, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ট্রাফিক আইন ও শৃঙ্খলা বিষয়ে সচেতন করে তুলতে রাস্তার পাশেই ছোট ছোট আকারে ‘ট্রাফিক এডুকেশন রিসার্চ সেন্টার’ গড়ে তোলা হবে। ইতোমধ্যে মোহাম্মদপুরে একটি ট্রাফিক এডুকেশন সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে পথচারী থেকে শুরু করে গাড়ি চালকদের ৩০ থেকে ৪৫ মিনিটের একটি সেশনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ট্রাফিক সিগন্যাল অটোমোশনের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দুই সিটি করপোরেশনের সাথে আলোচনা হচ্ছে। অচিরেই ট্রাফিক সিগন্যাল অটোমোশনের কাজ শুরু হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ