রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৮৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৮ জন এবং সিটিটিসি বিভাগ কৃর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১ টি চাকু, ১ টি সিএনজি, ১৫৭ টি সিম, ৩ টি মোটরসাইকেল, ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১২ টি হাসুয়া, ১ টি বেসবল ব্যাট, ১ টি ডাসা, ১ টি ছোরা, ১ টি কাটার, ৭৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯ টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশিমদ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য